ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত আরা তিথির। বুধবার (৪ মার্চ) বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ একটি পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

তিথি দাবি করেছেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, তা ভিত্তিহীন এবং অপপ্রচার। তিনি জানান, ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, নিয়মিত ও স্বাভাবিক কথোপকথনের।

পোস্টে তিথি ৪০টিরও বেশি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা নিজেই আমেরিকায় যাওয়ার কথা ভেবেছিল। আমি বরাবরই বলেছি, ‘চাইলেও যেতে পারবে না, তুমি আলভীকে ভালোবাসো, তুমি তার কুইন।’ আমি কিভাবে তাকে আত্মহত্যার জন্য উসকানি দিতে পারি?

তিনি ইকরার পরিবারের প্রসঙ্গও উল্লেখ করেছেন। ইকরা পরিবারের সঙ্গে দূরত্ব এবং মানসিক কষ্টের কথা তিথিকে জানিয়ে ছিলেন। তিথি বলেন, ইকরার মনে পরিবার নিয়েও কষ্ট ছিল। ২০১৮ সালে আলাদা হওয়ার পর সে বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিল, কিন্তু সমর্থন পায়নি।

শেষে তিথি জানিয়েছেন, যদি তার কিছু হয়ে যায়, সংশ্লিষ্ট সংগঠনগুলো বিষয়টি তদন্ত করবে। তিনি ইকরার শান্তি কামনা করে লিখেছেন, আল্লাহ ইকরাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক। ওর জীবন সুন্দর হোক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
আবারও বাড়ল নিত্যপণ্যের দাম, সংসার চালাতে বাড়তি খরচের চাপ
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
সংসারের হাল ধরতে নামেন ব্যবসায়ে, এখন মাসে আয় লাখ টাকা
পারিবারিক গল্পে আরটিভির একক নাটক ‘শুন্যের সংসার’