ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পথচারীকে মারধর, রাশিয়ান মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
মডেল মনিকা কবির। ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না, সে সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

এ ছাড়া উল্লেখ করা হয়, সাত দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ–১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন রুশ-বাংলা মডেল মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
রমজানে স্কুল বন্ধ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ