ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

২১ বছর বয়সেই ৩০০ কোটির মালিক অভিনেত্রী, আয়ের উৎস কী?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

২১ বছর বয়সেই প্রায় ৩০০ কোটির সম্পদের মালিক ভারতের টেলিভিশন ও ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ জান্নাত জুবের রহমানি। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে অল্প বয়সেই এই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি।

মাত্র ৫ বছর বয়সে অভিনয়ে পা রাখেন জান্নাত। তবে অভিনেত্রী জান্নাত জুবের রহমানি মাত্র সাত বছর বয়সে ‘চাঁদ কে পার চলো’ নামের হিন্দি সিরিয়ালে কাজের বড় সুযোগ পান। এরপর একে একে ‘ফুলওয়া’, ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’, ‘কাশি’, ‘মহাকুম্ভ’ এর মত একাধিক জনপ্রিয় সিরিয়ালে নিজের অভিনয়ের ছাপ রেখে দর্শকের মন জয় করেন।

তবে শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপট দেখিয়েছেন। ইউটিউব, মিউজিক ভিডিও এবং বিশেষ করে ইনস্টাগ্রামে তার বিপুল অনুসারী রয়েছে, যা তাকে ভারতের অন্যতম জনপ্রিয় তরুণ তারকায় পরিণত করেছে।

জান্নাতের আয়ের বড় উৎসগুলোর মধ্যে রয়েছে, টিভি সিরিয়ালে অভিনয় (প্রতি পর্বে প্রায় ১০-২০ লাখ রুপি,রিয়ালিটি শো, বিশেষ করে ‘খতরোঁ কে খিলাড়ি ১২’তে অংশগ্রহণ (প্রতি পর্বে প্রায় ১৮ লাখ রুপি), ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও বিজ্ঞাপন,স্পনসরড সোশ্যাল মিডিয়া কনটেন্ট,ইউটিউব থেকে আয়।

এই বহুমুখী আয়ের উৎসই তাকে অল্প বয়সে শত কোটি টাকার মালিক করেছে। পাশাপাশি তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়িও।

বর্তমানে ছোট পর্দা থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম সবখানেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জান্নাত। ব্যক্তিগত জীবনে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ফয়সালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও শোনা যায়।

শৈশবের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং সময়োপযোগী সিদ্ধান্ত এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে জান্নাত জুবের রহমানির সাফল্যের গল্প।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে
পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানকে ঢাকায় দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে জনপ্রিয় এই অভিনেতার। ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এবং ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ ধারাবাহিকে হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন বিলাল। সিরিয়ালটি ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই জনপ্রিয়তার মধ্যেই এবার সরাসরি ঢাকায় আসছেন এই পাকিস্তানি তারকা। রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ ও ‘পাকিস্তানি ওয়েডিং অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল’। আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, জীবনধারা, বিয়ের সংস্কৃতি ও বিভিন্ন ধরনের খাবার তুলে ধরা হবে। আয়োজনটি ৪ নভেম্বর শুরু হলেও বিলাল আব্বাস খান ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে আয়োজনে অংশ নেওয়া দর্শকেরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেতে পারেন। বিলালের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালের দর্শকদের কাছে তার এই সফর বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে ঢাকায় এসে তাদের প্রিয় অভিনেতার সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগ করে দেবেন বিলাল আব্বাস খান। আরটিভি/এসআর  
ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের ঠিকানা এখন কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটছে তার।
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
মামলা করলেন আসিফ আকবর
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে।
মামলা করলেন আসিফ আকবর
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান।
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান ও অস্টিন বাটলার অভিনীত ‘মায়ামি ভাইস ’৮৫’ সিনেমার শুটিংস্থলের কাছে ছুরি প্রদর্শনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মাইকেল বি জর্ডানের সিনেমার শুটিংয়ের পাশে ছুরিসহ যুবক গ্রেপ্তার
আরও পড়ুন
ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান