ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে আদালত আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি।

এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর, গত ২০ অক্টোবর, তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে, সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ওরফে ফরহাদকে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

এদিকে, মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে রমনা থানা পুলিশ।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে থাকা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান।

তার মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়। পরে সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী, এটি হত্যা দাবি করে ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে আবেদন করেন।

এরপর আদালত অপমৃত্যুর মামলার পাশাপাশি হত্যার অভিযোগও তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

পরবর্তীতে ১৯৯৭ সালের ৩ নভেম্বর, সিআইডি আদালতে তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।

তবে সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহর বাবা রিভিশন মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালের ১৯ মে, আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘নন্দিনী ও দুই পাখি’। নাটকের গল্পে মানুষের সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন ও জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি সমাজবাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে।
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়।
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
আরও পড়ুন
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
রাবিতে তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, প্রতিবেদন রোববার
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন