ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জনসম্মুখে কুকুরকে কুমিরে নেওয়ার ঘটনায় তারকাদের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর পড়ার ভিডিও ভাইরাল হওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ভিডিওটি ঘিরে নানা ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী জয়া আহসান, যিনি প্রাণী অধিকার নিয়ে বরাবরই সোচ্চার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— একজনের বিনোদন বা কনটেন্ট তৈরির জন্য একটি প্রাণীর এমন নির্মম মৃত্যু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

অভিনেত্রী দীপা খন্দকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঘটনাটিকে ‘ভয়ানক’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করে লিখেছেন, দেশ খারাপ নয়, মানুষের আচরণই সমস্যার মূল। একই সঙ্গে তিনি সরকারের প্রতি সমাজের মানসিক পরিবর্তনের আহ্বান জানান।

গায়ক তানজীব সারোয়ার আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, কুকুরটি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ওপর আস্থা রেখেছিল। তার ভাষায়, এখানে কুমিরের দোষ নেই; দোষ মানুষের নিষ্ঠুরতায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিলয় আলমগীরও। তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। চলচ্চিত্র পরিচালক অং রাখাইন হতাশা জানিয়ে প্রশ্ন তুলেছেন সমাজের মানবিকতার ভবিষ্যৎ নিয়ে।

প্রকৃতপক্ষে কী ঘটেছিল?

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বলছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বর্ণনা পুরোপুরি সঠিক নয়। মাজারসংলগ্ন দোকানি বিনা আক্তারের দাবি, কুকুরটি আগে কয়েকজনকে আক্রমণ করেছিল এবং একটি শিশুকেও কামড় দেয়। পরে কোনোভাবে পানিতে পড়ে গেলে কুমির সেটিকে ধরে নেয়।

নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তার ওপর আক্রমণাত্মক আচরণ করলে আত্মরক্ষার চেষ্টায় সেটি পানিতে পড়ে যায়। এরপর দিঘিতে থাকা কুমির কুকুরটিকে টেনে নিয়ে যায়।

ঘটনার প্রায় ৩০ মিনিট পর কুকুরটির মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। এ সময় কুকুরের আঁচড়ে আহত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, সামাজিক মাধ্যমে এর ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে।

এদিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত এই কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।

ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রাণী অধিকার, মানবিকতা ও দায়িত্বশীল আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার