ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে করা হয়েছে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি)।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) পদে থাকা মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান কী, তা স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে। ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটিভি/এমএ
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
আরও পড়ুন
২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম ধরা
শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩
‘পাপ বাপকেও ছাড়ে না’, ২২ বছর পর মিলল প্রবাদের সত্যতা
এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ