ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন অ্যাভেঞ্জার্স সিনেমায় চমক, ফিরছেন রবার্ট ও ক্রিস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় হলিউড সুপারহিরো সিরিজের নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স: ডুমসডে নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সিনেমাটির প্রথম ঝলক দেখানো হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন হলিউড তারকা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস ইভান্স।

সিনেমাটিতে বড় একটি চমক রয়েছে। আগে আইরন ম্যান চরিত্রে অভিনয় করা রবার্ট এবার খলনায়ক ডক্টর ডুম চরিত্রে দেখা যাবেন। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে পরিচিত ক্রিস ইভান্স আবারও স্টিভ রজার্স চরিত্রে ফিরছেন।

নতুন এই সিনেমায় প্রথমবারের মতো অ্যাভেঞ্জার্স দলের সঙ্গে এক্স-ম্যান দলের মিলন ঘটতে যাচ্ছে। এতে গল্পে বড় ধরনের সংঘাত ও নতুন অ্যাকশন দেখা যাবে বলে ধারণা করছেন নির্মাতারা।

আরও পড়ুন

অনুষ্ঠানে দেখানো একটি দৃশ্যে বজ্রদেব থর চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থ বলেন, আমাদের এখন এক অলৌকিক কিছু দরকার। এরপরই স্টিভ রজার্সকে দেখতে পাওয়া যায়। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকেরা উচ্ছ্বাসে করতালি দেন।

মার্ভেল সিরিজের সিনেমাগুলো বিশ্বব্যাপী বিশাল সাফল্য পেয়েছে। এ পর্যন্ত এই সিরিজের সিনেমাগুলো মিলিয়ে আয় করেছে প্রায় ৩৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স: এন্ডগেইম ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর একটি।

নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স: ডুমসডে মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। একই দিনে মুক্তি পাবে ডিউন: পার্ট থ্রী। ফলে বছর শেষে বড় বক্স অফিস লড়াই হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে অনুষ্ঠানটিতে আরও দুটি বড় সিনেমার প্রচার করা হয়। তা হল দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু। অন্যটি মোয়ানা। নির্মাতারা আশা করছেন, আগামী বছর এসব সিনেমা বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে বড় সাড়া ফেলবে।

সূত্র : রইটার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে গেল ১২৫ মাইলের কেবলের পথ
প্রখ্যাত হলিউড অভিনেতা ভিনসেন্ট পাস্তোর আর নেই
প্রকাশ্যে ‘জুমানজি’ নতুন সিনেমার ট্রেইলার, ফিরছেন পুরোনো তারকারা
হলিউডের শুটিং সেটে মেসির জন্য বদলে যায় সব নিয়ম, শেষ হলে একটাই শব্দ ‘ভামোস’