ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ক্যামিও চরিত্রের জন্য কত পারিশ্রমিক নেন তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার শীর্ষ তারকারা শুধু প্রধান চরিত্রেই নয়, ক্যামিও রোলেও নেন আকাশছোঁয়া পারিশ্রমিক। কখনো কয়েক মিনিটের উপস্থিতিতেই কোটি কোটি টাকা আয় করছেন তারকারা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। জানা যায়, মাত্র কয়েক মিনিটের উপস্থিতির জন্য তিনি নেন প্রায় ৩৫ কোটি টাকা।

অন্যদিকে, তামিল ছবি ‘লাল সালাম’-এ ক্যামিও চরিত্রে দেখা যায় সুপারস্টার রজনীকান্তকে। এই ছোট চরিত্রের জন্য তিনি প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

এস এস রাজামৌলির আরেকটি জনপ্রিয় সিনেমায় অল্প সময়ের উপস্থিতিতে অভিনয় করেন আলিয়া ভাট। মাত্র প্রায় ১৫ মিনিটের স্ক্রিন টাইমের জন্য তিনি পেয়েছিলেন প্রায় ৯ কোটি টাকা।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় একটি বিশেষ নাচের দৃশ্যে ক্যামিও করেন হুমা কুরেশি। ওই এক দৃশ্যের জন্য তিনি নেন প্রায় ২ কোটি টাকা।

আরও পড়ুন

এছাড়া ‘অতরঙ্গি রে’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। জানা গেছে, এই সংক্ষিপ্ত ভূমিকায় তিনি আয় করেন প্রায় ২৭ কোটি টাকা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন
অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।  
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন
আরও পড়ুন
আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
নারী বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক ১০ লাখ, পাচ্ছেন কারা
অদম্য বাংলাদেশ টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিক কত