ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

চিত্রনাট্য খুঁজছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, অনুদান ৩০ লাখ টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্পকে তুলে ধরতে নতুন এক উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। জাতীয় সংস্কৃতি ও গৌরবের ইতিহাস চলচ্চিত্র মাধ্যমে ফুটিয়ে তুলতে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে আগ্রহীদের কাছ থেকে চিত্রনাট্য ও আর্থিক অনুদানের আবেদন আহ্বান করেছে সংস্থাটি।

রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর একটি হবে ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ মিনিট। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

এছাড়া দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিং—সব ধাপের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৃজনশীলতা ও মানসম্পন্ন নির্মাণ দক্ষতার প্রমাণও থাকতে হবে।

আরও পড়ুন

এদিকে, যোগ্যতার ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ