পাকিস্তানি শিল্পীকে বাড়িতে কেন দাওয়াত দেন শাহরুখ খান?  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১২:২২ পিএম


পাকিস্তানি শিল্পীকে বাড়িতে কেন দাওয়াত দেন শাহরুখ খান?  
ছবি: সংগৃহীত

বলিউডের এক জনপ্রিয় ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেই থেকেই শুরু হয় এক অপ্রত্যাশিত যোগাযোগ, যা পরে রূপ নেয় আন্তরিক আমন্ত্রণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।

আলি জাফরের অভিনীত তেরে বিন লাদেন সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন শাহরুখ খান। ছবিটি দেখে এতটাই ভালো লেগেছিল যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলি জাফরের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তিনি জানান, পরিবারের সঙ্গেও ছবিটি দেখে তিনি বেশ উপভোগ করেছেন।

আলি জাফরও জানান, তিনি শাহরুখ খানের বড় ভক্ত এবং তাকে খুবই দয়ালু ও উদার মনের মানুষ হিসেবে দেখেন। পরে কিল দিল ছবির শুটিংয়ের সময় তাদের প্রথম সরাসরি দেখা হয়।

আরও পড়ুন

সেই সময় শাহরুখ খান আলি জাফরকে বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান এবং বিশেষভাবে খাওয়াদাওয়ার আয়োজনের কথাও বলেন। আলি জাফর জানান, এমন আন্তরিক আমন্ত্রণ তার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা।

আলি জাফরের গাওয়া সুন রে সজনিয়া গান শুনেও শাহরুখ খান মুগ্ধ হয়েছিলেন। এরপর নিজের একটি ছবির জন্য দর্দ-এ-ডিস্কো গানটি আলি জাফরকে দিয়ে গাওয়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে সময়ের অভাবে সেই গানটি পরে অন্য শিল্পীরা সম্পন্ন করেন।

আলি জাফর আরও জানান, তিনি কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তাকে একটি হাতে আঁকা ছবি উপহার দেন, যা খুবই প্রশংসিত হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission