ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম
তৃতীয়বার মা হওয়ার গুঞ্জনের মধ্যে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা। এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ ক্যামেরায় স্পষ্ট দেখা যায়নি।

এরপর ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে। এ থেকেই শুরু হয় অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনা।

আরও পড়ুন

তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই। ওই সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং পুরো বিষয়টিই গুজব।

কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে—তৈমুর ও জেহ। সম্প্রতি চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন তারা। সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কারিনা।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে। তাই ৬০ বছরের কাছাকাছি বয়সে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও মজা করেছিলেন কারিনা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
বলিউডের একসময়ের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী জিনাত আমানের ব্যক্তিজীবন বরাবরই আলোচনায়। বিশেষ করে অভিনেতা মাজহার খানের সঙ্গে তার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন আজও কৌতূহল জাগায়।
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
হংকংয়ের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতে উঠে এসেছে নৃশংস হত্যার ভয়াবহ বিবরণ।
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা
ডেঙ্গুতে প্রাণ হারাল ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রী
পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী রামায়া!
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু জন্ম দেয় নবজাতক, সেই আসামির যাবজ্জীবন