ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কারিনার বিদায়ে শোবিজে শোকের ছায়া, কাঁদছেন তারকারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, কারিনার মধ্যে ছিল এক আলাদা আলো ও হাস্যোজ্জ্বল উপস্থিতি, যা সবাইকে আকর্ষণ করত। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি জানান, কারিনার সঙ্গে শেষ কথাগুলো আজও কানে বাজছে।

আরও পড়ুন

অভিনেত্রী সাদিয়া আয়মান জানান, এক মাস আগেই কারিনা তার কাজের প্রশংসা করে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, যা এখন তার কাছে শেষ স্মৃতি হয়ে গেছে।

উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এক পোস্টে লিখেছেন, অন্য এক জগতে দেখা হবে কারিনার সঙ্গে, যেখানে এমন বেদনা থাকবে না।

এ ছাড়া কনটেন্ট নির্মাতা শামস আফরোজ চৌধুরী আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, কারিনার মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছেন।

এর আগে কারিনার বাবা এক আবেগঘন পোস্টে জানান, তার মেয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন এবং সবার কাছে মেয়ের ভুলত্রুটি ক্ষমার অনুরোধ জানান।

এই প্রতিভাবান তারকার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পুরো শোবিজ অঙ্গন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি তার ‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিংয়েই ঘটে গেলো বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়লো। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পর মুহূর্তে ঝুলন্ত গাড়িটি ভ্যানের ওপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ইমরান যদি আর একটু কাছে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি সত্যিই দুর্ঘটনা সেই বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোন কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালীন একটি সেট তৈরি করা হয়, যার বাইরে লেখা ছিল বার অ্যান্ড ক্যাফে। পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিনপিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায় যে এটি শুধু একটি শুটিংয়ের সেট। প্রসঙ্গত, এ ছবিতে ইমরান হাশমি ছাড়া আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। এটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। আরটিভি/এসআর
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী নীতি, এরপর যা ঘটল
চলচ্চিত্র জগৎতে পা রাখতেই আলোচনা তৈরি করেছিলেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে মাত্র তিনটি সিনেমা করেই ক্যারিয়ারের ইতি টেনেছিলন তিনি। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন টেলর। সম্প্রতি ‘হাউটারফ্লাই’ এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতাই তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। নীতি বলেছেন, আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে। এরপর আমি শুধু ফোনটা কেটে দিই, তার নম্বর ব্লক করে দিই। তারপর মাকে ফোন করে বলি, ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে! নীতি বলেন, আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি। সেই ঘটনার পরই আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করব না। অভিনেত্রী জানান, আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না। ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি। তাকে শেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন নীতি। সেখানে তিনি সেমিফাইনালিস্ট হয়েছিলেন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর। আরটিভি/এসআর
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী নীতি, এরপর যা ঘটল
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
আরও পড়ুন
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম