ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল: তাসনিম জারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:৩১ পিএম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ তাসনিম জারা। তিনি বলেছেন, বাংলাদেশের কারিনার মতো সাহসী মানুষের প্রয়োজন ছিল।

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, কারিনার সঙ্গে তার কখনো দেখা হয়নি, তবুও তিনি বুঝতে পেড়েছিলেন—একজন নারী হয়ে এই সমাজে নিজের অবস্থানে টিকে থাকতে কতটা সাহস লাগে।

তিনি বলেন, সমাজে নারীদের চেহারা, কণ্ঠ ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়ত বিচার করা হয়। সেই বাস্তবতার মধ্যেও কারিনা নিজের রসবোধ ও সাহস দিয়ে আলাদা জায়গা তৈরি করেছিলেন।

আরও পড়ুন

কারিনার কাজের প্রশংসা করে তাসনিম জারা লেখেন, কারিনা এমন একজন মানুষ ছিলেন, যিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে হাস্যরস তৈরি করতেন এবং মানুষকে ভাবাতে বাধ্য করতেন।

তিনি আরও বলেন, কারিনার সামনে আরও অনেক ভালো কাজ করার সুযোগ ছিল। কিন্তু অকাল মৃত্যুতে দেশ একজন সম্ভাবনাময় প্রতিভাকে হারাল।

পোস্টে কারিনার অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন তাসনিম জারা। তিনি বলেন, কেউ কেউ তার অসুস্থতাকে সৃষ্টিকর্তার শাস্তি বলেও মন্তব্য করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

সবশেষে তিনি লেখেন, বিশ্রাম নাও কারিনা, তোমার কারণে আমরা আরও একটু সাহসী হতে শিখব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
এমবাপ্পের সঙ্গে তুলনা, এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার