ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শাহরুখকে চড় মেরে আলোচনায় আসা প্রিয়া গিল এখন কোথায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

সিরফ তুম সিনেমার পেহলি পেহলি বার মহব্বত কি হ্যায় গানের নায়িকাকে অবশ্যই সবাই চেনেন। ৯০-এর দশকের জনপ্রিয় এই গান কে শোনেনি, খুঁজে পাওয়া দুষ্কর। এই সিনেমার নায়িকাই প্রিয়া গিল, যিনি একসময় বলিউডে ব্যাপক জনপ্রিয় ছিলেন।

বলিউডের ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া গিল একসময় ছিলেন দর্শকদের পরিচিত মুখ। শাহরুখ খান, নাগার্জুন ও অজিত কুমারের মতো তারকাদের বিপরীতে অভিনয় করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। তবে সফলতা সত্ত্বেও হঠাৎ করেই তিনি চলচ্চিত্র জগত থেকে হারিয়ে যান।

১৯৯৫ সালে সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অভিনয় জগতে পা রাখেন প্রিয়া। প্রথম দিকে অমিতাভ বচ্চনের প্রযোজনায় সিনেমায় কাজের সুযোগ পান তিনি। পরে একের পর এক হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

বিশেষ করে সিরফ তুম সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর জোশসহ কয়েকটি বড় প্রজেক্টে কাজ করেন তিনি। এই ছবিতেই শাহরুখ খানের সঙ্গে একটি দৃশ্যে তাকে চড় মারতে দেখা যায়, যা তখন বেশ আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

তবে বলিউডে স্থায়ী সাফল্য তার হাতে ধরা দেয়নি। একপর্যায়ে ২০০৬ সাল থেকে তিনি চলচ্চিত্র জগত থেকে পুরোপুরি সরে যান।

শোনা যায়, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও চলচ্চিত্রে কিছু শর্ত না মানার কারণে তিনি অভিনয় থেকে দূরে সরে যান। পরে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনুপস্থিত।

বিভিন্ন সূত্রে দাবি করা হয়, তিনি বিয়ে করে ডেনমার্কে বসবাস করছেন। তবে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। শেষবার তাকে ২০১৬ সালে প্যারিসে দেখা যায় বলে জানা যায়, যেখানে এক অনুরাগী তার সঙ্গে ছবি তুলেছিলেন।

বর্তমানে তিনি কোথায় আছেন বা কী করছেন, তা এখনো রহস্যই রয়ে গেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা