ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা থেকে হিন্দি বলিউড চলচ্চিত্র— দুই অঙ্গনেই এখন সমান জনপ্রিয় রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমার সুবাদে নির্মাতা-প্রযোজকদের কাছে তিনি হয়ে উঠেছেন অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। আর সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তার পারিশ্রমিকেও।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে একটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি হবে তার অভিনয়জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক।

কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা সিনেমায় শ্রীভল্লী চরিত্রে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান তিনি। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

জানা গেছে, পুষ্পার প্রথম পর্বে অভিনয়ের জন্য রাশমিকা পেয়েছিলেন প্রায় ২ কোটি রুপি। পরে সিনেমাটির সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপিতে। বর্তমানে সেই অঙ্ক বেড়ে প্রায় ১৫ কোটিতে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে, যা আগের তুলনায় প্রায় সাত গুণ বেশি।

আরও পড়ুন

গুঞ্জন রয়েছে, আসন্ন ককটেল ২ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীও রাশমিকা। এই সিনেমার জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় রাশমিকার। এরপর উত্তর ভারতেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণায় কাজ করে বর্তমানে তিনি দেশের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ছাভা সিনেমার জন্য তিনি প্রায় ৪ কোটি রুপি, সিকান্দারের জন্য ৫ কোটি রুপি এবং কুবেরা সিনেমার জন্য ৫ থেকে ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকও যে দ্রুত বাড়ছে, তা নিয়ে এখন সরব বিনোদন অঙ্গন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩।একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘আমি জেল থেকে বলছি’। অভিনয় করেছেন মান্না, মৌসুমী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বিকেল ৫টায় কৃষি বিষয়ক অনুষ্ঠান: ‘কৃষি ও কৃষ্টি’। বিকেল ৫টা ৩০ নির্বাচিত ধারাবাহিক নাটক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ‘সবুজ পৃথিবী’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্টেপ গ্ল্যামার শো’। রাত ৮টায় নির্বাচিত নাটক ‘মিস্টার লুই’। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার। অভিনয় করেছেন তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’। রাত ১২টা ৫ মিনিটে টকশো ‘মনের কথা’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। আরটিভি/টিআর
আরটিভিতে আজ যা দেখবেন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা
হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!