ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মুখ্যমন্ত্রী হওয়ার পরই থালাপতির প্রশংসায় কী বললেন সুপারস্টার রাম চরণ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী তারকা রাম চরণ ও জাহ্নবি কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা পেদ্দি। সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক প্রি-রিলিজ অনুষ্ঠানে বিশেষ মন্তব্য করে আলোচনায় এসেছেন রাম চরণ।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগামের প্রধান সি. জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানান।

রাম চরণ বলেন, বিজয় তারকা খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় অভিনয় জগৎ ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি অত্যন্ত সাহসী ও অনুপ্রেরণাদায়ক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি বিজয়ের এই পদক্ষেপে গর্বিত এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান।

আরও পড়ুন

এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে শুরু করেন এবং বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে প্রশংসামূলক মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক নতুন ইতিহাস গড়ে তোলেন সি. জোসেফ বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম দীর্ঘ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক আধিপত্য ভেঙে এককভাবে জয় লাভ করে। এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন—পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)। উভয় আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ দেন। তার এই রাজনৈতিক উত্থান ইতোমধ্যেই দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩।একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘আমি জেল থেকে বলছি’। অভিনয় করেছেন মান্না, মৌসুমী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বিকেল ৫টায় কৃষি বিষয়ক অনুষ্ঠান: ‘কৃষি ও কৃষ্টি’। বিকেল ৫টা ৩০ নির্বাচিত ধারাবাহিক নাটক সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ‘সবুজ পৃথিবী’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্টেপ গ্ল্যামার শো’। রাত ৮টায় নির্বাচিত নাটক ‘মিস্টার লুই’। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টায় শুক্র, শনি, রোব ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার। অভিনয় করেছেন তন্ময় সোহেল, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’। রাত ১২টা ৫ মিনিটে টকশো ‘মনের কথা’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। আরটিভি/টিআর
আরটিভিতে আজ যা দেখবেন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী