ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:১৫ পিএম
গাড়ির ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করায় শাহরুখ ও দীপিকাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

রাজস্থানের এক আইনজীবী নতুন একটি এসইউভি গাড়ি কেনার পর তাতে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ এনে আদালতে প্রতারণার মামলা করেছে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও এ মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, কীর্তি সিং নামের ওই আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার কিনেছিলেন। কিন্তু ব্যবহারের শুরু থেকেই গাড়িটির ইঞ্জিনে সমস্যা, গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়া এবং অন্যান্য কারিগরি ত্রুটি দেখা দেয় বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তিনি আইনি আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

ভাইরাল হওয়া পোস্টগুলোতে আরও দাবি করা হয়েছে, মামলায় শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নয়, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে’।

একটি অংশের মতে, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন ভোক্তাদের আস্থা তৈরিতে তাদের ভূমিকা থাকে। ফলে পণ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠলে তাদের দায়বদ্ধতার প্রশ্নও সামনে আসতে পারে।

আবার অনেকে মনে করছেন, কোনো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেই তিনি পণ্যের কারিগরি ত্রুটির জন্য আইনগতভাবে দায়ী হয়ে যান না। এ ধরনের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এ ছাড়া ভাইরাল দাবিগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা
শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’