ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক পৌর মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) আরএমপির মুখপাত্র ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এবং বিভিন্ন থানার একাধিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) এবং মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এছাড়া মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ছিলেন। গ্রেপ্তার হওয়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

মামলার সূত্রপাত গত ২৬ নভেম্বর সকালে। ওই দিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলাটি ২০২৬ সালের ২৬ নভেম্বর দায়ের করা হয়। এর নম্বর ৪৫। সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আরএমপি মুখপাত্র আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের মধ্য দিয়ে মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহ আমানত (রহ.) মাজার থেকে ককটেল উদ্ধার
চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রহ.) মাজার থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাজারের ভেতরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।
শাহ আমানত (রহ.) মাজার থেকে ককটেল উদ্ধার
চাঁদপুরে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’ ও ‘মাহমুদা হক’ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ
চাঁদপুরের কচুয়া উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উপজেলার তেতৈয়া গ্রামে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ ও কান্দিরপাড় গ্রামে অবস্থিত মাহমুদা হক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুরে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন’ ও ‘মাহমুদা হক’ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোর চার্জারভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই স্ত্রীকে ছয় দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে সুজন খাঁ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করেছে পুলিশ। 
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা ঘটে। অভিযান চলাকালে জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা দায়ের এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। আরটিভি/টিআর
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
আরও পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর
‘স্ক্রিপ্টেড’ ফাইনালে আগে থেকেই নির্ধারিত যুগ্ম চ্যাম্পিয়ন, প্রস্তুত ছিল ট্রফিও