ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হলিউড অভিনেত্রী ডেভেই চেজ মারা গেছেন 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
ডেভেই চেজ : ছবি সংগৃহীত

হলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ডেভেই চেজ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানা গেছে।

ডেভেই চেজ জনপ্রিয় হরর সিনেমা দ্য রিং’ -এ ভয়ংকর চরিত্র সামারা মর্গান চরিত্রে শিশুশিল্পি হিসেবে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। এছাড়াও ২০০২ সালে ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’ -এ লিলো চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। ডেভেই চেজ খুব অল্প বয়সেই অভিনয় শুরু করেন। মাত্র চার বছর বয়সে তিনি বিজ্ঞাপন ও ভয়েসওভার কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। সাত বছর বয়সে তিনি প্রথমবার হলিউডে টেলিভিশনে কাজ পান। পরে তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন, যার মধ্যে ‘সাবরিনা দ্য টিনেজ উইচ’, ‘ইআর’ এবং ‘চার্মড’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন

২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় স্যামান্থা ডার্কো চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডেভেই চেজ আলোচনায় আসেন। পরবর্তীতে ২০০২ সালে তিনি ‘দ্য রিং’ সিনেমায় সামারা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। একই বছর তিনি ‘লিলো অ্যান্ড স্টিচ’ এ লিলো চরিত্রে কণ্ঠ দিয়ে অ্যানিমেশন জগতে বড় সাফল্য অর্জন করেন এবং পুরস্কারও পান।

২০০০-এর দশকে তিনি জনপ্রিয় সিরিজ ‘বিগ লাভ’-এও কাজ করেন। তবে পরবর্তীতে তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান এবং ২০১৫ সালের পর পর্দায় অনিয়মিত হয়ে যান। তার মৃত্যুর খবরে হলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুত্র: বিবিসি

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল