ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিসহ সব বিদেশির জন্য সৌদির দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগ্রহীত

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিধি মেনে চলা নিশ্চিত করতে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্ক ভিসার সর্বোচ্চ সংখ্যা কমিয়ে পাঁচটি করেছে বলে জানিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, কিওয়া জানিয়েছে, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা পাবে। দুই বছরের বেশি পুরোনো প্রতিষ্ঠানগুলো একবারে বা একই সপ্তাহে একাধিক আবেদনের মাধ্যমে সর্বোচ্চ ৫০টি ভিসা নিতে পারবে।

কিউয়া জানিয়েছে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’-এ অন্তর্ভুক্ত এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো শুরুতে দুটি ভিসা পাবে। পরে সৌদিকরণ হার বৃদ্ধি করলে অতিরিক্ত ভিসা বরাদ্দ পাওয়া যাবে। বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ১০টি শর্তও নির্ধারণ করেছে কিউয়া।

এসব শর্তের মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক অবস্থা বজায় রাখা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন রাখা, সৌদিকরণ নীতিতে অন্তত ‘মিডিয়াম গ্রিন’ ক্যাটাগরিতে থাকা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং ‘আবশের’ বা ‘মুকিম’-এর মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স রাখা।

এ ছাড়া ১০ বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কিউয়া প্ল্যাটফর্মে কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া এবং ভিসার ধরন অনুযায়ী পর্যাপ্ত নিয়োগ কোটা থাকা বাধ্যতামূলক।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে ৭৭ লাখ টাকা
২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালিয়েছেন চীনের ৭১ বছর বয়সী এক বৃদ্ধ। অর্থকষ্ট, ঋণ আর স্বজনদের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে একসময় নিজের শহর ছেড়ে অন্য শহরে চলে যান তিনি।
ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে ৭৭ লাখ টাকা
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলবাস উল্টে প্রাণ গেছে দুইজনের। নিহতদের একজন দশম শ্রেণির এক ছাত্রী।
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে যুক্তরাষ্ট্রে নজরদারির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারীকে সোমবার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি শপিংমলে এক নারীর ব্যাগ তল্লাশি করতে চাইলে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
আরও পড়ুন
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
মদিনার বিদ্যুৎ অবকাঠামোতে হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের
এক লাখ সেনা নিয়ে যুদ্ধে নামছে সৌদি