ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হুইলচেয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, ভক্তদের মনে উদ্বেগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
হুইলচেয়ারে করে পদ্মভূষণ সম্মাননা নিতে উপস্থিত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক । ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিককে হুইলচেয়ারে দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য অন্যের সহায়তা নিতে হচ্ছে।

সম্প্রতি (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন অলকা ইয়াগনিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণের পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি একটি কঠিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। এ সময় ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনই তাকে শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

Capture

‘পদ্মভূষণ’ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অলকা বলেন, এই সম্মান শুধু তাঁর একার নয়, বরং তাঁর সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদেরও। তিনি জানান, ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন এবং ভক্তদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে অলকা ইয়াগনিক জানান, একটি বিমানযাত্রা শেষে হঠাৎ করেই তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। পরে চিকিৎসকেরা তাঁর বিরল শ্রবণজনিত রোগ শনাক্ত করেন। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতজগৎ থেকে কিছুটা দূরে আছেন।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের হৃদয় জয় করে আসা এই কিংবদন্তি শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর কোটি ভক্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন