ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, জবাব দিলেন ‘ভাইজান’ নিজেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। একটি সরকারি অনুষ্ঠানে তাকে আগের তুলনায় কিছুটা রোগা ও ক্লান্ত দেখানোর পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সেই গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে নতুন ছবি প্রকাশ করে নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে পরোক্ষ জবাব দিয়েছেন এই অভিনেতা।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি পোস্ট করে সালমান খান ক্যাপশনে লেখেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তাঁর এই মন্তব্যকে অনেকেই ভক্তদের অতিরিক্ত উদ্বেগের মজার জবাব হিসেবে দেখছেন।

পোস্টটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক তারকাও মন্তব্য করেছেন। টেলিভিশন অভিনেত্রী মাহি ভিজ হাসির ইমোজি দিয়ে লিখেছেন, খুব সুন্দর।

কয়েক দিন আগে মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথোরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। সেখানে নতুন তথ্য সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্রের উদ্বোধন এবং সুবিধাভোগীদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

তবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় আসে সালমানের শারীরিক অবয়ব। অনুষ্ঠানের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন মন্তব্য করেন, তাকে আগের তুলনায় অনেক বেশি রোগা, ক্লান্ত ও পরিশ্রান্ত দেখাচ্ছে।

একজন ভক্ত লেখেন, তাকে অসুস্থ দেখাচ্ছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আরেকজনের মন্তব্য, আমার প্রিয় নায়ক বুড়ো হয়ে যাচ্ছেন। আবার কেউ প্রশ্ন করেন, ভাইয়ের কী হয়েছে?

এদিকে স্বাস্থ্য নিয়ে চলমান আলোচনার মধ্যেই চলতি মাসের শুরুতে নিজের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ফার্স্ট লুক প্রকাশ করেন সালমান খান। সেখানে তাঁকে সুঠাম ও ফিট শরীরে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

সালমান খানের প্রযোজনায় এবং অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া মুকেশ ঋষি ও অঙ্কুর ভাটিয়াও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সিনেমাটি চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও পরে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

এর আগে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাজা শিবাজি’ চলচ্চিত্রে ‘জিভা মাহালা’ চরিত্রে একটি বিশেষ অতিথি ভূমিকায় (ক্যামিও) দেখা গেছে সালমান খানকে। তাঁর পরবর্তী পূর্ণাঙ্গ সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
দীর্ঘদিনের সহকর্মী ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান