ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন শুটিং দীপিকার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের গতি থামাননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও তিনি পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র শুটিং চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ছবির কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ‘রাকা’র শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে প্রায় প্রতিদিনই কাজ করছেন দীপিকা। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমিত রাখার বিষয়ে তিনি অবস্থান নিলেও নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করতে রাতের শিফটেও শুটিং করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, শারীরিকভাবে চ্যালেঞ্জিং একাধিক অ্যাকশন দৃশ্যেও সফলভাবে অভিনয় করছেন দীপিকা। একই সঙ্গে বাড়িতে দেড় বছর বয়সী কন্যাসন্তানের দেখভালও করছেন তিনি। সেটে তাঁর পেশাদারিত্ব ও নিষ্ঠা পুরো ইউনিটের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বলেও জানানো হয়েছে।

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র। এতে দীপিকার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বড় বাজেট, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিশাল পরিসরের অ্যাকশন সিকোয়েন্সের কারণে ছবিটি ২০২৭ সালের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবিতে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা।

জানা গেছে, আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও ‘রাকা’র ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। সম্প্রতি তিনি জানান, আল্লু অর্জুনের মতো বড় তারকার সামনে নিজের সুর উপস্থাপন করতে গিয়ে শুরুতে বেশ নার্ভাস ছিলেন।

আরও পড়ুন

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, এটি প্রথমবার নয়। প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’র ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। সেই সময়ও তার পেশাদারিত্ব ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য
রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা