ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২ আগস্ট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: আরটিভি

যুক্তরাষ্ট্রের বুকে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর জমকালো প্রথম আসর। এতে মিডিয়া পার্টনার থাকবে আরটিভি ইউএসএ ও বায়ান্ন টিভি ইউএসএ।

আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের আয়োজন। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র এবং প্রদান করা হবে বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা। পাশাপাশি থাকবে দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং রেড কার্পেট আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা।

ফিল্মপ্রেমী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক আয়োজনকে সফল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরি করতে। শুধুমাত্র নাচ-গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না।

সদস্য সচিব লিটু আনাম বলেন, আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন। উক্ত আয়োজনের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক পিকলু চৌধুরী ও প্রোগ্রাম ডিরেক্টর তানভির সানি।

মূল আয়োজনের আগে ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’।

দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’।

তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’।

আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র তারকারা নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
আরও পড়ুন
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী