ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ নিলেন সাবেক নীল ছবির তারকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ়। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নীল তারকা দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ়। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে তিনি ‘আমারান্তা হাঙ্ক’ ছদ্মনামে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি। তবে মার্চের সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে গত ২০ জুলাই বোগোতায় সিনেটর হিসেবে শপথ নিয়েছেন তিনি।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রতিনিধি হিসেবে ৩৩ বছর বয়সী এই রাজনীতিক আগামী চার বছর নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

পেশাজীবনে এ চড়াই–উতরাইয়ের গল্পটা দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজের। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একজন বামপন্থী রাজনীতিক তিনি। সম্প্রতি দেশটির পার্লামেন্টের সিনেটর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন। দেশে–বিদেশে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেইসির নাম।

কলম্বিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, রাজধানী বোগোতায় স্থানীয় সময় গত সোমবার বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর পদে শপথ নিয়েছেন দেইসি।

আরও পড়ুন

২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নোজগতে প্রবেশ তার। সেখানে ‘আমারান্তা হাঙ্ক’ নামে পরিচিত ছিলেন। বছর দুয়েকের মাথায় তারকাখ্যাতি ছেড়ে দেইসি রাজপথের রাজনীতি বেছে নেন। পুরোদস্তুর রাজনীতিক বনে যান। এখন প্রাপ্তবয়স্কদের সিনেমা নির্মাণে জড়িত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে লড়ছেন।

গত মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন দেইসি। সোমবার শপথ নিলেন। প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পে কাজ করা ব্যক্তিদের জন্য কোম্পানি ও এজেন্সির শোষণ থেকে রক্ষা পেতে আইনি সুরক্ষা প্রয়োজন বলে মনে করেন দেইসি।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সিনেটে গিয়ে এ খাতের কর্মীদের জন্য সুস্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায়ও আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তার অতীত পেশা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। তবে সেই সমালোচনার জবাবে দেইসি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের উদাহরণ দেন তিনি। রেডিও উপস্থাপক হিসেবে পরিচিতি পাওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান স্ট্যালার। পরে তিনিও ইতালির পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

কলম্বিয়ার বর্তমান রাজনীতিতে হিস্টোরিক প্যাক্ট অন্যতম প্রভাবশালী রাজনৈতিক জোট। দেশটির জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে জোটটি মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসনে জয়ী হয়। ৪৪ লাখের বেশি ভোট পাওয়া জোটটি বর্তমানে দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট।

কুকুটা শহরে জন্ম নেওয়া দেইসি জানিয়েছেন, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়ও গুরুত্ব পাবে।

এক ভাষণে তিনি বলেন, অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝতে সাহায্য করেছে। আমার অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সমস্ত দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি বলেন, সমস্যা হলো, সমাজ প্রাপ্তবয়স্কদের আধেয় ঠিকই দেখে, কিন্তু ক্ষমতার জায়গায় আমাদের কথা বলার সুযোগ দিতে মোটেই রাজি নয়।

বামপন্থী সিনেটর দেইসি এখন মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে কাজ করছেন; সেই সঙ্গে যৌন নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে প্রচারণা চালাচ্ছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি তার ‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিংয়েই ঘটে গেলো বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়লো। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পর মুহূর্তে ঝুলন্ত গাড়িটি ভ্যানের ওপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ইমরান যদি আর একটু কাছে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি সত্যিই দুর্ঘটনা সেই বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোন কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালীন একটি সেট তৈরি করা হয়, যার বাইরে লেখা ছিল বার অ্যান্ড ক্যাফে। পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিনপিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায় যে এটি শুধু একটি শুটিংয়ের সেট। প্রসঙ্গত, এ ছবিতে ইমরান হাশমি ছাড়া আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। এটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। আরটিভি/এসআর
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী নীতি, এরপর যা ঘটল
চলচ্চিত্র জগৎতে পা রাখতেই আলোচনা তৈরি করেছিলেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে মাত্র তিনটি সিনেমা করেই ক্যারিয়ারের ইতি টেনেছিলন তিনি। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন টেলর। সম্প্রতি ‘হাউটারফ্লাই’ এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতাই তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। নীতি বলেছেন, আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে। এরপর আমি শুধু ফোনটা কেটে দিই, তার নম্বর ব্লক করে দিই। তারপর মাকে ফোন করে বলি, ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে! নীতি বলেন, আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি। সেই ঘটনার পরই আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করব না। অভিনেত্রী জানান, আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না। ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি। তাকে শেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন নীতি। সেখানে তিনি সেমিফাইনালিস্ট হয়েছিলেন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর। আরটিভি/এসআর
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী নীতি, এরপর যা ঘটল
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
আরও পড়ুন
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল এক দেশ 
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০
কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারীকে উদ্ধার