ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কলম্বিয়ায় স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম
কলম্বিয়ার নারিনো বিভাগের একটি অনিয়ন্ত্রিত স্বর্ণখনিতে ধসে ১৪ জন নিহত হয়েছেন।  ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনিতে ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর এখনো ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চাম্বেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার।

নারিনোর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানান, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলার কাজ স্থানীয় প্রশাসন পরিচালনা করছে। তবে যোগাযোগব্যবস্থা কঠিন হওয়ায় কার্যক্রমে সমস্যা হচ্ছে।

সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকাটি ঘন বৃষ্টিবন দিয়ে ঘেরা। সেখানে সড়কপথে যাতায়াতের সুযোগ নেই বললেই চলে; নৌকা অথবা ছোট উড়োজাহাজে করে সেখানে পৌঁছাতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় এখন তাদের প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনিয়ন্ত্রিত খননকাজের প্রচলন রয়েছে। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে একই নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আল জাজিরা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলার কাছে প্রায় ৪৫ লাখ ভোটে হেরে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে দেশের বৈধ নেতা দাবি করেছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো।
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরের মধ্যে সিনেটর ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, মেক্সিকো, কিউবা, চিলিসহ বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
আরও পড়ুন
সাগরে তলিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার বাড়িঘর
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহী সহকারীর মৃত্যু
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা