ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কর বাড়ানোর প্রতিবাদে উত্তাল কলম্বিয়া, রাজপথে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
প্রস্তাবিত কর সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় প্রস্তাবিত কর সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী বোগোতাসহ বিভিন্ন বড় শহরে শ্রমিক সংগঠন, শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, প্রস্তাবিত সংস্কারে আয়কর দেওয়ার সর্বনিম্ন আয়ের সীমা কমানো, স্বাস্থ্যসেবায় মানুষের চাঁদা বাড়ানো এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর কমানোর পরিকল্পনা রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, মাসে ৯৮৫ ডলারের বেশি আয় করলেই আয়কর দিতে হবে। বর্তমানে এই সীমা প্রায় ১ হাজার ৪১৯ ডলার।

সরকারের দাবি, আর্থিক সংকট মোকাবিলা ও রাজস্ব আয় বাড়াতে এসব পদক্ষেপ প্রয়োজন। আগামী বছর দেশটির বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার স্বীকার করলেও সড়ক অবরোধের বিরুদ্ধে সতর্ক করেছেন। বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এদিকে, মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার লক্ষ্য কলম্বিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো, মার্কিন সেনা মোতায়েন নয়। এ ধরনের সেনা মোতায়েনে সংসদের অনুমোদন প্রয়োজন বলেও জানান তিনি।

গত আগস্টে দে লা এস্প্রিয়েলা ক্ষমতা গ্রহণের পর এটি দেশটিতে দ্বিতীয় বড় জাতীয় বিক্ষোভ। এর আগে গত অক্টোবরে মানবাধিকার ও সামাজিক সংস্কার নিয়ে সরকারের নীতির প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছিলেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে আলাদা জিম-বাথরুম, সামরিক কারাগারে পাঠানো হলো প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্টকে
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য।
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলার কাছে প্রায় ৪৫ লাখ ভোটে হেরে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিজেকে দেশের বৈধ নেতা দাবি করেছেন সিনেটর ফ্লাভিও বলসোনারো।
নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরের মধ্যে সিনেটর ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।
আমাজন থেকে উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল
আরও পড়ুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কথিত লকডাউনের প্রতিবাদে সদরপুরে বিএনপির বিক্ষোভ
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ