ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিয়ের মাস যেতে না যেতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
আমির খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি তৃতীয়বার বিবাহবনে আবদ্ধ হয়েছেন আমির খান। বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত আমির। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে মুখ না খোলা থেকে শুরু করে বারবার অন্য ধর্মের নারীকে বিয়ে করা পর্যন্ত, একাধিক বিষয় নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন আমির।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, সাবেক স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ রাও খানকে নিয়ে একটি পেট ক্লিনিক থেকে বের হতে দেখা গেল অভিনেতাকে। তাদের মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। কাঁদতে দেখা গেছে আজাদকেও।

ছবিগুলো সামনে আসার পর থেকেই আমিরের ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কী কারণে হঠাৎ পেট ক্লিনিকে যেতে হলো তাদের? পরিবারের কোনো পোষ্য কি অসুস্থ?—এমন নানা জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও এ বিষয়ে আমির খান কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে পোষ্যটির কী হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে আজাদের কান্না দেখে অনেকেই ধারণা করছেন, পরিবারের প্রিয় পোষ্যটি হয়তো গুরুতর অসুস্থ। কেউ কেউ আবার আশঙ্কা করছেন, পোষ্যটি মারা যাওয়ার কারণেই হয়তো কান্নায় ভেঙে পড়েছে আজাদ। তবে এসবই আপাতত নেটিজেনদের অনুমান।

এর আগে দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচি নিয়ে মুখ না খোলাসহ বিভিন্ন বিষয়েও আমিরকে ঘিরে আলোচনা হয়েছে। এর মধ্যেই তৃতীয় বিয়ে নিয়েও সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

গত ৫ জুলাই বান্ধবী গৌরী স্প্র্যটকে আইনিভাবে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে। এর আগে রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন তিনি।

তৃতীয় বিয়ের পর গৌরীর ধর্ম নিয়ে নানা মন্তব্য ও কটাক্ষের মুখে পড়েন আমির। এমনকি তাদের বিয়েকে ‘লাভ জিহাদ’-এর সঙ্গেও যুক্ত করেন কেউ কেউ। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেতা।

আরও পড়ুন

আমির জানান, গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। একই সঙ্গে তিনি বলেন, তার সাবেক স্ত্রীরাও মুসলিম ছিলেন না। কাউকেই ধর্ম পরিবর্তনের জন্য কখনো চাপ দেননি তিনি। তার পরিবারে ভিন্ন ধর্মে বিয়ের নজিরও রয়েছে। তাই তার বিয়ের সঙ্গে ‘লাভ জিহাদ’ শব্দটি যুক্ত করার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন অভিনেতা।

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ। ছেলে আজাদের দেখভালেও দুজনকে একসঙ্গে দেখা যায়। এবার পেট ক্লিনিক থেকে তাদের একসঙ্গে বের হওয়ার ছবি সেই সম্পর্কেরই আরেকটি দিক সামনে এনেছে।

তবে পরিবারের প্রিয় পোষ্যকে নিয়ে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে আজাদের কান্নার কারণ কিংবা পোষ্যটির বর্তমান অবস্থা জানতে আমির খান বা তার পরিবারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক স্ট্যাটাস
আরটিভিতে আজ (২৭ সেপ্টেম্বর) যা দেখবেন
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৭ সেপ্টেম্বর) যা দেখবেন
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে তাকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’ উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বিজয় চৌধুরী। আরটিভি/এসআর
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এ বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত অভিনেতা আসিফ খান। তার এ বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা।  নেটিজেনদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এমন মন্তব্য কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া গেছে।  আসিফ খানের এ মন্তব্যের পর প্রতিযোগিতার অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না।  আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হয় না; বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন। অন্য আরেক প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন।  এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে মনেই করি না। তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’ আরটিভি/এসআর
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
আরও পড়ুন
এক অভ্যাসেই ৬১ বছর বয়সেও আমির খানের তারুণ্য অটুট, কী সেই রহস্য
তিন নম্বর বিয়ে করে ‘মহাবিপদে’ আমির খান!
আমিরের বিয়ের আংটি ১৩১ কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন
নতুন স্ত্রীকে যে বিরল উপহার দিলেন আমির