ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এক অভ্যাসেই ৬১ বছর বয়সেও আমির খানের তারুণ্য অটুট, কী সেই রহস্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম
৬১ বছর বয়সেও ফিট বলিউড অভিনেতা আমির খান, প্রতিদিন সকালে এক চামচ ঘি খাওয়ার অভ্যাস অভিনেতার । ছবি: সংগৃহীত

বয়সের হিসাবে বলিউড অভিনেতা আমির খান এখন ৬১ বছরের। তবে শরীরের ফিটনেস ও কর্মক্ষমতায় এখনও অনেকটাই তরুণ তিনি। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি তার দৈনন্দিন খাদ্যাভ্যাসেও রয়েছে একটি সহজ উপাদান—ঘি।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে আমির জানান, সকালে ঘুম থেকে উঠেই তিনি এক টেবিলচামচ বিশুদ্ধ ঘি খান। তার ভাষায়, ঘি খেতে তার বেশ ভালোই লাগে।

শুধু আমির নন, বলিউডের আরও অনেক তারকার খাদ্যতালিকায় রয়েছে ঘি। করিনা কাপুর খান নিয়মিত খাবারের সঙ্গে ঘি খান। ভূমি পেডনেকর রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে কাঁচা ঘি খেতে পছন্দ করেন। সোহা আলি খানও সন্তানের খাবারে ঘি রাখেন। আলিয়া ভাট ঘিয়ের সঙ্গে গুড়, গুঁড়ো চিনাবাদাম ও নারকেল মিশিয়ে খান। নীতু কাপুরও খাবারের পর অল্প ঘিয়ের সঙ্গে গুড় খান।

আরও পড়ুন

ঘিয়ের মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি ও ই। এসব উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করতে পারে। ঘিতে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্যও উপকারী হতে পারে, যদি তা পরিমিত পরিমাণে খাওয়া হয়।

এছাড়া ঘি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। তাই ত্বক, শরীর ও সামগ্রিক সুস্থতার জন্য অনেকেই এখন খাদ্যতালিকায় পরিমিত ঘি রাখছেন।

তবে শুধু ঘি খেলেই বয়সের ছাপ থেমে যাবে বা শরীর সুস্থ থাকবে—এমন নয়। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে পরিমিত ঘি খাওয়ার অভ্যাসই হতে পারে উপকারী।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ট্রেস কমাতে অন্ধকারে গোসল, যা বলছে চিকিৎসকেরা 
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং কর্টিসল কমানোর নানা উপায় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নতুন একটি প্রবণতা জনপ্রিয় হয়েছে, যার নাম ‘ডার্ক শাওয়ারিং’ বা অন্ধকারে গোসল। 
স্ট্রেস কমাতে অন্ধকারে গোসল, যা বলছে চিকিৎসকেরা 
সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগছেন? জেনে নিন কারণ ও সমাধান
জীবনে এমন সময় আসে যখন আপনাকে একইসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য এবং এটি জীবনের একটি স্বাভাবিক অংশ।
সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগছেন? জেনে নিন কারণ ও সমাধান
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
প্রেমের সম্পর্ক শেষ। একসময় যে মানুষটির সঙ্গে প্রতিদিনের কথা, ভবিষ্যতের পরিকল্পনা আর গভীর আবেগ জড়িয়ে ছিল, বিচ্ছেদের পর তিনিই হয়ে যান প্রাক্তন।
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
ঘরের মতো গাড়ির ভেতরটিও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
গাড়ি পরিষ্কারের ঝামেলা কমাবে এই ৫ কৌশল 
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
সংসার, সন্তান, কর্মক্ষেত্র—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেকেরই জীবন হয়ে ওঠে ক্লান্তি আর দুশ্চিন্তায় ভরা।
সহজ জীবনেই সুখ, শুধু বদলান ছোট্ট কিছু অভ্যাস
আরও পড়ুন
বিয়ের মাস যেতে না যেতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে
তিন নম্বর বিয়ে করে ‘মহাবিপদে’ আমির খান!
আমিরের বিয়ের আংটি ১৩১ কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন
নতুন স্ত্রীকে যে বিরল উপহার দিলেন আমির