ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়। মুম্বাইয়ের রাজপথে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই তারকা। অভিবাসন দপ্তরের কড়া নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান। তার সঙ্গে ছিলেন অভিনেতা ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জেইন মেরি খান। বিক্ষোভ চলাকালে মুম্বাই পুলিশ তাদের তিনজনকেই আটক করে।

ইমরান ভারতীয় বংশোদ্ভূত হলেও এই অভিনেতার জন্ম যুক্তরাষ্ট্রে; অর্থাৎ তার নাগরিকত্ব আমেরিকান। তিনি ভারতে আমেরিকান পাসপোর্ট ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারণের মাধ্যমে বসবাস করেন।

প্রতিবেদন অনুযায়ী, ইমরান ভারতের নাগরিক না হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা প্রকাশিত হয়নি।

মুম্বাই পুলিশের জারি করা নোটিশে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

এর আগে, বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া ইমরানকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিলেন। তার বক্তব্য, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই তার নাগরিকত্ব যাচাই করার জন্য মুম্বাই পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোমাইয়া লেখেন, অভিনেতা ইমরান খানকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। পাশাপাশি, একজন বিদেশি নাগরিকের রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়া কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

২০১১ সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান নিজেই তার মার্কিন নাগরিকত্বের কথা বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তখন তিনি বলেছিলেন, আমি ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছি। এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আশা করি, শিগগিরই পাসপোর্ট পেয়ে যাব।

ইমরান আরও জানান, নিজের দেশের সেবা করা তার দায়িত্ব বলে তিনি মনে করেন। ভারতীয় নাগরিক না হওয়ায় তিনি সেখানে ভোট দিতে পারেন না। তবে ভোটের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন। কারণ, তিনি নিজেকে এই দেশেরই একজন অংশ মনে করেন।

বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে ইমরান সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সেখানে যাননি। বরং মুম্বাইয়ের একজন বাসিন্দা এবং নাগরিক হিসেবে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, আমার কোনো দাবি নেই। আমি এখানে এসেছি একজন নাগরিক হিসেবে, এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে।

চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ এবং মানুষের কণ্ঠরোধের চেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইমরানের বক্তব্য, তিনি কোনো সংগঠনের সদস্য হিসেবে নয়, নিজের নাগরিক পরিচয়েই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ইমরান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, দেখে মনে হচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে!

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছরে পা রাখলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা। টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে ‘কিং অব রোমান্স’ হিসেবে পরিচিতি পান শাহরুখ। তবে রোমান্টিক চরিত্রের বাইরেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত। ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সময় কাটান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, বিনয়ী আচরণ ও পরিবারের প্রতি ভালোবাসার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন পেরিয়ে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। ৬১ বছর বয়সে এসেও অভিনয় ও তারকাখ্যাতিতে সমান উজ্জ্বল বলিউডের এই ‘বাদশাহ’। আরটিভি/এসকে
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
আরও পড়ুন
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক