ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আসা জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও জীবনের কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো তার শরীরে ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত।

সামিয়া জানান, প্রায় তিন মাস আগে পরীক্ষার মাধ্যমে তার শরীরে নতুন করে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে চিহ্নিত করেন। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

গত পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন সামিয়া আফরিন। এর আগে ২০২২ সালে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ প্রায় দুই বছরের চিকিৎসা ও ইমিউনোথেরাপির পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে নতুন করে ক্যানসার শনাক্ত হওয়ায় আবারও শুরু হয়েছে তার চিকিৎসার লড়াই।

এবার কেমোথেরাপির অভিজ্ঞতাও তার জন্য নতুন। কেমোর কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি জেনে হতাশ না হয়ে পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তিনি। চুল পড়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজের নতুন লুকও উদযাপন করছেন।

সামিয়ার ভাষায়, কঠিন সময়ে বিষণ্ণতায় ডুবে না থেকে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

আরও পড়ুন

ক্যানসারের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে দ্রুত সুস্থ হয়ে আগের মতোই শক্তি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এই অভিনেত্রী ও উপস্থাপক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
আরও পড়ুন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী