ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লালগালিচায় ‘খালি পায়ের জুতা’ পরে চমক মার্গারেট কোয়ালির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম
লন্ডনে ‘দ্য ডগ স্টারস’ চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে ব্যতিক্রমী ‘খালি পায়ের জুতা’ পরে মার্কিন অভিনেত্রী মার্গারেট কোয়ালি । ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিয়ারিত্‌জে ফ্যাশনপ্রেমীদের চমকে দিয়ে নতুন ধরনের জুতা উপস্থাপন করেছিল ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান শ্যানেল (Chanel)। এবার সেই আলোচিত জুতা পরে চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে হাজির হয়ে নতুন করে আলোচনায় এলেন মার্কিন অভিনেত্রী মার্গারেট কোয়ালি।

লন্ডনে রিডলি স্কট পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দ্য ডগ স্টারস’-এর (The Dog Stars) উদ্বোধনী আয়োজনে অংশ নেন কোয়ালি। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জ্যাকব এলর্ডি।

এদিন কোয়ালির পরনে ছিল শ্যানেলের নকশাকার মাতিয়ু ব্লাজির তৈরি ছোট কালো পোশাক। পোশাকটির হাতা ছিল ছোট এবং এতে সূক্ষ্ম ঝালর যুক্ত ছিল। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তার পায়ের জুতা।

শ্যানেলের (Chanel) আলোচিত এই জুতাকে বলা হচ্ছে ‘খালি পায়ের জুতা বা barefoot heel cap’। এতে মূলত পায়ের গোড়ালি ঢাকার জন্য সামান্য চামড়ার অংশ রয়েছে, যা ফিতার সাহায্যে পায়ে বাঁধতে হয়। পায়ের পাতা ও আঙুল পুরোপুরি খোলা থাকে। জুতাটিতে শ্যানেলের পরিচিত প্রতীকও রয়েছে। মূল ভাবনা হলো গোড়ালিতে শুধু হিল ক্যাপ ব্যবহার করে পা ঢেকে রাখার প্রচলিত ধারণা থেকে সরে গিয়ে যতটা সম্ভব কম উপকরণ ব্যবহার করা। শ্যানেলের পাশাপাশি দ্য রো, মেজোঁ মারজিয়েলা, প্রোএনজা শুলার ও বালেন্সিয়াগার মতো নামী প্রতিষ্ঠানও এ ধরনের জুতা নিয়ে কাজ করছে।

GettyImages-2291317460

চার মাস আগে শ্যানেলের অবকাশকালীন ২০২৭ সালের সংগ্রহের প্রদর্শনীতে প্রথমবার এই অদ্ভুত নকশার জুতা দেখা যায়। তখন থেকেই এটি ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি করে। অনেকের কাছে নকশাটি আকর্ষণীয় মনে হলেও অনেকে একে জুতা না পরে থাকার মতোই অদ্ভুত বলে মন্তব্য করেন।

লন্ডনের উদ্বোধনী আয়োজনে কোয়ালি সেই বিতর্কিত নকশাই বেছে নেন। আলোকচিত্রীদের ভিড়ে লালগালিচায় তার পায়ের আঙুলও ছিল স্পষ্টভাবে দৃশ্যমান।

তবে কোয়ালির পোশাকের সঙ্গে এই জুতা বেশ মানানসই হয়েছে বলেই মনে করছেন ফ্যাশন বিশ্লেষকেরা। কারণ তার ব্যক্তিগত পোশাকের ধরনে বরাবরই কোমল, রোমান্টিক ও স্বপ্নময় ভাব দেখা যায়। তাই ব্যতিক্রমী এই জুতা তার সামগ্রিক সাজের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফ্যাশন দুনিয়ায় লালগালিচা সাধারণত তারকাদের নতুন ও সাহসী সাজ তুলে ধরার জায়গা। সে কারণে ব্যবহারিকতার চেয়ে ব্যতিক্রমী সাজকে গুরুত্ব দেওয়ার সুযোগ থাকে। কোয়ালির এই জুতা পরাও সেই ধরনের সাহসী ফ্যাশন পছন্দ হিসেবেই দেখা হচ্ছে।

শ্যানেলের এই জুতা এখনো সাধারণ ক্রেতাদের জন্য বাজারে সহজলভ্য নয়। কোনো ওয়েবসাইটেও এটি বিক্রির জন্য পাওয়া যাচ্ছে না। ফলে ধারণা করা হচ্ছে, বিশেষ আমন্ত্রিত ব্যক্তি বা শ্যানেলের বড় ক্রেতারাই আপাতত এই জুতা পাওয়ার সুযোগ পাচ্ছেন। শ্যানেলের এই জুতার দাম প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার, যা ১ লাখ ৮৪ হাজার টাকা।

GettyImages-2291312100

জুতাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, পায়ের সামনের অংশ যখন পুরোপুরি খোলাই থাকে, তখন সেটিকে আদৌ জুতা বলা যায় কি না। তবে মার্গারেট কোয়ালির এই সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ব্যতিক্রমী জুতাই।

ব্যতিক্রমী এই জুতা পরে লালগালিচায় হাজির হয়ে কোয়ালি যে নতুন করে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্র: ভোগ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
সোয়া হাতের জুতার গল্প, ২০০ বছরের কুঠিবাড়িতে যত রহস্য
এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি
পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল