ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যৌন কেলেঙ্কারি মামলায় ৯৮ কোটি চেয়ে ৫ কোটি টাকা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি জাস্টিন বালডোনির বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রায় ৯৮ কোটি টাকা সমপরিমাণ অর্থ দাবি করলেও আদালতের রায়ে পেয়েছেন তার চেয়ে অনেক কম। আইনি খরচ বাবদ তাকে প্রায় ৪ লাখ ৭ হাজার ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার বেশি।

বুধবার (২৬ আগস্ট) বিচারক লুইস লিমান ব্লেক লাইভলির পক্ষে ৩ লাখ ৬৩ হাজার ডলার আইনি ফি এবং আরও ৪৪ হাজার ডলার আদালত-সংক্রান্ত খরচ অনুমোদন করেন। সব মিলিয়ে অভিনেত্রী পাচ্ছেন প্রায় ৪ লাখ ৭ হাজার ডলার।

তবে ব্লেক লাইভলি আদালতের কাছে দাবি করেছিলেন ৭৫ লাখ ডলার বা ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার আইনি খরচ এবং আরও ৫ লাখ ৪০ হাজার ডলার আদালত-সংক্রান্ত ব্যয়। সব মিলিয়ে তার দাবি ছিল প্রায় ৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৮ কোটি ৬২ লাখ টাকার সমান।

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাকে কেন্দ্র করে ব্লেক লাইভলি ও অভিনেতা-পরিচালক জাস্টিন বালডোনির মধ্যে শুরু হওয়া আইনি দ্বন্দ্ব প্রায় দেড় বছর ধরে আলোচনায় ছিল। চলতি বছরের মে মাসে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় নির্ধারিত ফেডারেল আদালতের বিচার আর এগোয়নি। তবে বালডোনির করা ব্যর্থ মানহানির মামলার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ব্লেকের যে আইনি খরচ হয়েছে, তা নিয়ে আদালতে শুনানি চলছিল।

রায়ে বিচারক বলেন, মামলার গুরুত্ব ও জটিলতার কারণে ব্লেক লাইভলির আইনজীবীদের নির্ধারিত পারিশ্রমিক অযৌক্তিক ছিল না। তবে তিনি যে পরিমাণ সময়ের জন্য আইনি খরচ ফেরত চেয়েছিলেন, তার একটি অংশকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন আদালত।

জাস্টিন বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান আদালতের এই সিদ্ধান্তকে নিজের মক্কেলের জন্য ‘উল্লেখযোগ্য বিজয়’ হিসেবে দেখেছেন। তার দাবি, ব্লেক লাইভলি যে অর্থ চেয়েছিলেন, শেষ পর্যন্ত তার মাত্র প্রায় ৫ শতাংশ পেয়েছেন তিনি।

অন্যদিকে ব্লেক লাইভলির আইনজীবীদের দাবি, আদালতের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে প্রতিশোধমূলক মামলা দায়েরেরও আইনি পরিণতি রয়েছে। তাদের ভাষ্য, ব্লেকের এই লড়াই অর্থের জন্য নয়, বরং জবাবদিহি নিশ্চিত করার জন্য ছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে ব্লেক লাইভলি অভিযোগ করেন, ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার শুটিং সেটে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ তোলার পর জাস্টিন বালডোনি ও তার প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনলাইন প্রচারণা চালিয়েছিল।

আরও পড়ুন

পরে বালডোনি পাল্টা মানহানির মামলা করেন। তার অভিযোগ ছিল, ব্লেক লাইভলি ও তার স্বামী রায়ান রেনল্ডস মিথ্যা অভিযোগ তৈরি করে সিনেমাটির সৃজনশীল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছেন। সেই মামলাকে ঘিরেই হলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয় দুই তারকার দীর্ঘ আইনি দ্বন্দ্ব।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরও পড়ুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি