ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে ভর্তি ঊর্ফী জাভেদ, উদ্বিগ্ন ভক্তরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ।

ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে হঠাৎ কী হয়েছে ঊর্ফীর?

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। একটি পোস্টে রসিকতার সুরে লিখেছেন, বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।

অন্য একটি ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। পেছনে বাজছিল জনপ্রিয় গান ‘ইতনি শক্তি হমে দে না দাতা’। এ সময় অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ঊর্ফী।

তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে অসুস্থতার কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এর আগেও স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ঊর্ফী। ২০২৪ সালের জানুয়ারিতে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে।’ পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। সে সময়ও হাসপাতালে ভর্তি হওয়ার কারণ জানাননি।

চলতি বছরের জুনে মুখ ফুলে যাওয়ার সমস্যার কথাও জানিয়েছিলেন এই কনটেন্ট নির্মাতা। অনেকেই বিষয়টিকে ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়া মনে করলেও ঊর্ফী জানিয়েছিলেন, অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে এ সমস্যার সম্পর্ক থাকতে পারে।

আরও পড়ুন

তিনি আরও জানিয়েছিলেন, বিড়ালের প্রতি তার অ্যালার্জি রয়েছে। অথচ বাড়িতেই রয়েছে তার তিনটি পোষ্য বিড়াল।

এবার হাসপাতালের বিছানা থেকে ঊর্ফীর ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের উদ্বেগ বেড়েছে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ঊর্ফীর পরবর্তী আপডেটের জন্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি