ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘গুলশানের চামেলী’তে যুক্ত হলেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। এমডি ইকবাল পরিচালিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’র মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এমডি ইকবাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।

এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত। ওই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।

সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর ও রোজিনাসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে।

আরও পড়ুন

অভিজ্ঞ ও জনপ্রিয় একঝাঁক অভিনয়শিল্পীর উপস্থিতিতে ‘গুলশানের চামেলী’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির গল্প, চরিত্র এবং নির্মাণের অন্যান্য বিষয় নিয়ে পর্যায়ক্রমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে নির্মাতার পক্ষ থেকে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
‘যে নদী মরু পথে’র নায়িকা নাসিমা খান মারা গেছেন
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
‘বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি’, পপিকে নিয়ে বাপ্পারাজ
দুল টান দিয়ে বাপ্পারাজের নায়িকার কান ছিঁড়ল ছিনতাইকারী, হাসপাতালে ৭ সেলাই