ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নিতম্বে আঘাত পাওয়ার কারণে প্রায় এক মাস কাজ থেকে দূরে ছিলেন। তবে বিরতি শেষে খুব শিগগিরই শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকা তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় আহত হওয়ার পর বিশ্রামে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে অভিনেত্রী নিজেই জানান, খুব শিগগিরই তিনি কাজে ফিরছেন।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিগুলোতে কখনও বাড়িতে সময় কাটাতে, আবার কখনও ছুটির মুহূর্ত উপভোগ করতে দেখা যায় রাশমিকাকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমি শিগগিরই কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।

‘মাইসা’র একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় রাশমিকার ডান হিপে আঘাত লাগে। পরে জানা যায়, হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হয়।

গত ৩ আগস্ট ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন রাশমিকা। তিনি জানান, শুরুতে চোট পাওয়ার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে পরপর তিনবার আহত হওয়ার পর তিনি উপলব্ধি করেছেন, নিজের শরীরকে যন্ত্রের মতো না দেখে মানুষের শরীর হিসেবেই যত্ন নেওয়া প্রয়োজন।

চোটের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, হিপের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যা হিপকে পায়ের সঙ্গে যুক্ত করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। টেন্ডনটি আগের অবস্থায় যুক্ত হওয়ার পরই তিনি স্বাভাবিকভাবে পা তুলতে পারবেন বলে জানান রাশমিকা।

আরও পড়ুন

তবে এই ঘটনাকে বড় কোনো দুর্ঘটনা হিসেবে দেখছেন না অভিনেত্রী। তার ভাষ্য, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল।

বিশ্রাম শেষে রাশমিকা আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত হচ্ছেন। আর তার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা! 
শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা