ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মৌসুমীর তাইরে নাইরে

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩ পিএম

আয়েশা মৌসুমী। পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পথচলা শুরু তার। ২০১২ সালের ওই রিয়েলিটি শো’তে অংশ নিয়ে দর্শকদের কাছে অল্প সময়েই পরিচিত হয়ে ওঠেন।

সঙ্গীতশিল্পী হয়ে ওঠার পেছনে আয়েশার অন্যরকম একটা গল্প আছে। ক্লাস ওয়ানে পড়ার সময় খুব কাছের এক বান্ধবী ছিল তার। পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়েই আয়েশা ও তার সেই বান্ধবীর মধ্যে প্রতিযোগিতা চলতো। একদিন আয়েশা জানতে পারলেন তার সেই বান্ধবী তাকে না জানিয়েই গান শিখছে। অমনি আয়েশাও গান শেখার বায়না করলো। সেখান থেকেই আয়েশার গান শেখা শুরু। তখন নেশা আর এখন তো পুরোদম প্রফেশনাল শিল্পী হিসেবে গান করছেন।

এ ব্যাপারে আরটিভি অনলাইনকে আয়েশা মৌসুমী বললেন, পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় অংশ নেয়াটা ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এ প্রতিযোগিতার পর ক্যারিয়ারে নতুন পালক যোগ হয়েছে। এখন তো নিয়মিত কনসার্টে গান করছি।

অডিওর মন্দার বাজার চলছে এমন কথা সবার মুখে মুখে। তবে শুধু কনসার্টনির্ভর শিল্পীর খাঁচায় নিজেকে বন্দি রাখতে চান না আয়েশা। তিনি চান নিজে এমন কিছু গান গাইতে যে গান শ্রোতারা যুগ যুগ পরেও শুনবেন।

২০১৭ সালে এ কণ্ঠশিল্পীর পরিকল্পনার মধ্যে আছে বেশকিছু মৌলিক গানসহ কভার সং করার।

স্টেজ শো’র ব্যস্ততার পাশাপাশি চলচ্চিত্রে গান গাইতেও আগ্রহী তিনি। এরইমধ্যে ‘মন নিয়ে লুকোচুরি’ ছবির ‘রঙের হাট বাজার’ আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন আর ডি হিল্লোল।

আসছে নতুন বছরে আয়েশা দর্শকদের উপহার দেবেন নতুন মিউজিক ভিডিও। ‘তাইরে নাইরে’ শিরোনামে মৌলিক গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে গেলো ১ ডিসেম্বর। গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজনে আছেন শফিক তুহিন। ভিডিও পরিচালনায় ইয়ামিন ইলান।

নতুন গান নিয়ে আয়েশা বললেন, প্রতিটি মানুষের ভেতর ভালো এবং মন্দ দু’টি স্বত্ত্বা থাকে। ভিডিওতে মানুষের এ দ্বৈত স্বত্ত্বা দেখানোর চেষ্টা করা হয়েছে। নতুন বছরের শুরুতেই এটি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।

এখন পর্যন্ত রক গানেই বেশি কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী। সামনে নতুন ঘরনার গানে তাকে পাওয়া যাবে কিনা?

জবাবে তিনি বললেন, শ্রোতারা আমার রক গানগুলো পছন্দ করছেন। তবে আমি চাই ভবিষ্যতে সব ধরনের গানেই নিজেকে মেলে ধরতে।

এ বছর আয়েশার গাওয়া ফকির লালন শাহ্‌র ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ গানের মিউজিক ভিডিওটি প্রশংসিত হয়।

এইচএম/ এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওদের ষোল কেমন গেলো
শাবনূর, মৌসুমী, পূর্ণিমার পর বহু নায়িকা সিনে পর্দায় এসেছেন। তবে তাদের জনপ্রিয়তায় নতুনদের কেউই স্পর্শ করতে পারেনি। আর কয়েক ঘণ্টা পরই শেষ হচ্ছে ২০১৬ সাল। কেমন ছিল আলোচিত নায়িকাদের বছরটি। সেসব তুলে ধরছে আরটিভি অনলাইন। না থেকেও ছিলেন অপু ঢালিউডের কুইন বলা হয় তাকে। তিনি হলেন অপু বিশ্বাস। নিন্দুকেরা বলে থাকেন সুপারস্টার শাকিবের জন্যই কুইন হতে পেরেছেন অপু। চলতি বছরে সেই শাকিব-অপু অভিনীত 'সম্রাট' সিনেমাটি মুক্তি পায়। ছবিটি মোটামুটি ব্যবসা করেছে। বছরজুড়ে এ নায়িকা আড়ালে রয়েছেন। কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। নানান গসিপের বিষয় ছিলেন অপু। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বুবলীর ইতিহাস এ যেন চাওয়ার চেয়ে বেশি! সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া সহজ কথা না। নবাগত হিসেবে এক ঈদেই দু'সিনেমার মাধ্যমে অভিষেক করে ইতিহাস গড়লেন বুবলী। তার অভিনীত 'বসগিরি' ও 'শুটার' সিনেমায় বিপরীতে ছিলেন শাকিব খান। দু'টো সিনেমা সাড়া জাগিয়েছে। নতুন বছর আসার আগেই আরো নতুন দু'টো সিনেমা জমেছে তার হাতে। ভক্ত বেড়েছে মিমের বিদ্যা সিনহা মিম বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেই দারুণ জনপ্রিয়। সেখান থেকে সিনেমায় নিয়মিত হয়েও ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখেছেন। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এ নায়িকার এ বছর 'সুইটহার্ট' এবং 'আমি তোমার হতে চাই' মুক্তি পেয়েছে। দু'সিনেমাতেই তার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। তবে 'আমি তোমার হতে চাই' সিনেমাটি মুক্তি পাবার পর শুধু মিমকে বড় পর্দায় দেখার জন্যই অনেক তরুণ- তরুণীদের সিনেমা হলে ভিড় করতে দেখা গেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও তার ভক্তরা মিমকে নিয়ে আলোচনায় সরব ছিলেন। সরব মাহি অনেকেই মনে করছিলেন বিয়ের পর সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেবেন হালের ক্রেজ মাহি। এ বছর মাহি অভিনীত 'কৃষ্ণপক্ষ' সিনেমাটি মুক্তি পায়। খুব একটা বেশি হল না পেলেও সিনেমাতে মাহির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। অন্যদিকে এ বছর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আলোচিত পরী মণি মিষ্টি মেয়ে পরী মণি তার মতো সুন্দর নায়িকা সিনেমা পাড়ায় কমই আছে। ধূমকেতু, রক্ত, মন জানেনা মনের ঠিকানা'সহ কয়েকটি সিনেমা বছরজুড়ে মুক্তি পেয়েছে। তবে ব্যবসায়িকভাবে সিনেমাগুলো সাড়া ফেলতে পারেনি। এ বছরেও অনেক সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অতীতের মতো এ বছরেও নানান আলোচনায় ছিলেন পরী। এইচএম/এমকে   
ওদের ষোল কেমন গেলো
বিদায়ী বছরে বলিউডে সেরা আয়ের ছবিগুলো
২০১৬ সাল বছর জুড়ে বলিউডের অনেক সিনেমাই ছিল আলোচনায়। অথচ বক্স অফিসে সুবিধা করতে পেরেছে খুব কমই। ফিতুর, ফ্যান, মোহেঞ্জোদারো, বারবার দেখো এবং রক অন-২ মত ছবিগুলো দর্শকদের মনজয় করতে পারেনি। এ বছর বক্স অফিস মাত করা ৫টি সিনেমা নিয়ে থাকছে বিস্তারিত। সুলতান বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খান এ বছরের ঈদে দর্শকদের জন্য উপহার হিসেবে নিয়ে আসেন 'সুলতান’। সালমান-আনুশকার জুটিতে এ সিনেমাটি বছরের সবচেয়ে বেশি আয় করেছে। আলি আব্বাস জাফরের পরিচালনায় জুলাইয়ে মুক্তি পাওয়া সুলতান ৩শ’ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে। দঙ্গল বড় দিনের আগে ২৩ ডিসেম্বর মুক্তি পাবার পর মাত্র ৫ দিনেই ১শ’ ৫৫ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছে মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের 'দঙ্গল'। ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে দঙ্গল সিনেমাটি তৈরি করেন নিতেশ তিওয়ারি। এম এস ধোনী (দ্য আনটোল্ড স্টোরি) ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনেতা সুসান্ত সিং রাজপুতের প্রথম ১শ’ কোটির ক্লাবে নিজের নাম লেখিয়েছেন। সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এরইমধ্যে ১শ’ ৩৩ কোটি ৪ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে অস্কারে মনোনয়নের আমেজ তো আছেই। এয়ার লিফ্ট হলিডে, গাব্বার ইজ ব্যাক, বেবির মত এয়ার লিফ্টেও দেশপ্রেমের গল্প নিয়ে কাজ করেছেন অ্যাকশন হিরো অক্ষয় কুমার। ১৯৯০ সালের ইরাক-কুয়েত যুদ্ধে কুয়েতে আটকে পড়েন প্রায় ১ লাখ ৭০ হাজার ভারতীয়।  দেড় লক্ষাধিক ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সিনেমাটি। পরিচালক রাজা মেননের এয়ার লিফ্ট সিনেমাটি ১শ’ ২৯ রুপি আয় করেছে। রুস্তম বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের বিগবাজেটের সিনেমা মহেঞ্জোদারোকে পেছনে ফেলে অক্ষয় কুমারের 'রুস্তম' ১শ’ ২৭ কোটি ৪২ লাখ রুপি আয় করে। ওয়াই/এইচএম  
বিদায়ী বছরে বলিউডে সেরা আয়ের ছবিগুলো
নতুন বছর উদযাপনে আরটিভির সেলিব্রেটি মোমেন্টস
আর মাত্র কয়েক ঘণ্টা পেরুলেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি থার্টিফার্স্ট নাইটে জমকালো আয়োজন করেছে। এতে থাকছে তারকা ও জনপ্রিয় শিল্পীদের আড্ডা, নাচ ও গান। ‘সেলিব্রেটি মোমেন্টস’ নামের এ অনুষ্ঠান গান গাইবেন কণা, রাজিব, পুতুল, কোনাল, রমা, সম্রাট। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে নাচ করবেন সজল, মেহজাবিন, নীরব, সাবিলা নূর, চাঁদনী, নাঈম। অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে ৩১ ডিসেম্বর শনিবার রাত ১১ টা ২০ মিনিটে। প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত। এইচএম/ডিএইচ
নতুন বছর উদযাপনে আরটিভির সেলিব্রেটি মোমেন্টস
আরটিভির ধারাবাহিক \'ইনডিসিপ্লিন\'
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি'তে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'ইনডিসিপ্লিন'। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, শখ, অপর্না, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, শিরিন বকুল, শেলী আহসান, তারিক স্বপন, কাজী উজ্জল, সামীম, জামিল, নয়ন,  শিখা মৌ, নিকুল, রাখী চৌধুরী, বর্ষা, তিতান চৌধুরী। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১ ঘণ্টার ধারাবাহিকটি প্রচার হবে শুক্র, শনি ও রবিবার রাত টা ৮ টা ১০ মিনিটে। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। এইচএম /ডিএইচ
আরটিভির ধারাবাহিক \'ইনডিসিপ্লিন\'
নাটক নিয়ে নাটকীয়তা বছরজুড়ে
বলা চলে, টেলিভিশন নাটক নিয়ে নাটকীয়তায় একটা বছর পার হলো। এ নিয়ে প্রশ্নে প্রশ্নে কেটেছে ২০১৬। যেনো চাওয়া পাওয়ার কেনো সমীকরণ মিলতে নেই। বছরজুড়েই দর্শকদের অভিযোগের পাল্লাটা একরকম ভারিই থেকে গেছে। ভালো নাটকের অভাববোধতো বটেই, নাটক প্রচারের সময় বিজ্ঞাপন বাড়াবাড়ি নিয়েও কথা ওঠে। অনেকেরই ভাষ্য-এটি বিরক্তিকর। আর এ অত্যাচার বাদ ছিল না ঈদ ও বিশেষ দিবসের নাটকের বেলায়ও।    নাট্যনির্মাতাদেরও অভিযোগের শেষ নেই। মানহীন নাটকের কারণ হিসেবে তারা সাফাই গেয়েছেন বাজেট স্বল্পতার বিষয়টি নিয়ে। আর শিল্পীদের অভিযোগ,  ভালো গল্প মিলছে না।  অন্যদিকে বিদেশী চ্যানেলের আগ্রাসনের সঙ্গে প্রতিনিয়তই অসম যুদ্ধে জড়াতে হচ্ছে দেশীয় চ্যানেলগুলোকে।     এ বছরে বিদেশী মিউজিক ভিডিও’র গল্প নিয়ে নাটক নির্মাণের বাড়তি ঝোঁকও নির্মাতাদের মধ্য দেখা গেছে।  দর্শক কী তাহলে নাটক দেখছেন না? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন কেউ কেউ। তবে ভালো নাটক  ঠিকই দেখছেন। বিশেষ করে সারাবছরের আলোচিত নাটকের ইউটিউব ভিউই বলে দেয়, এখনো নাটকের প্রচুর দর্শক রয়েছে।  আশার কথা হলো, দর্শকের চাওয়া আমলে এনে কয়েকটি চ্যানেল বিরতিহীন নাটক প্রচার করেছে। আর দর্শক ভোগান্তি দূর করতে বিজ্ঞাপন বিরতিতে যাবার সময় টাইম কাউন্টের আশ্রয় নেয়া শুরু করেছে অনেক চ্যানেল। অন্যদিকে বিদেশী ডাবিং সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ায় সংকটে পড়েছেন নাট্যশিল্পী ও কলাকুশলীরা। সত্যিই যদি ওইসব ডাবিং সিরিয়ালে দর্শক আগ্রহ বেড়ে থাকে, কিংবা দর্শক সেসব সিরিয়াল দেখে থাকেন, তাহলে দেশীয় টেলিভিশনের দর্শক ভারতীয় সিরিয়ালের ভয়াল থাবা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে-বললে খুব একটা বাহুল্য হবে কী? বেশ ক’টি চ্যানেল এখন ভিনদেশী ডাবিং সিরিয়াল সম্প্রচারে এসেছে।  শোনা যাচ্ছে, নতুন বছর আরো ক’টি চ্যানেল ডাবিং সিরিয়াল প্রচার করবে। তা ই যদি হয়, প্রশ্ন থেকে যায়, দেশীয় চ্যানেল কী বিদেশি ডাবিং সিরিয়াল নির্ভর হবে?  ২০১৬তে অনেক চ্যানেলই নাটকের মানের দিকে গুরুত্ব দিয়েছেন। সে ধারাবাহিকতায় দর্শক পেয়েছেন মানসম্মত নাটক, টেলিছবি এবং টিভি সিরিয়াল।   নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য নির্মাতা, চ্যানেল সংশ্লিষ্টরা ও বিজ্ঞাপনদাতা -সবার সমন্বয়ই পারে এ দেশের নাটকের সোনালী সময় ফিরিয়ে আনতে।    এইচএম/এসজেড
নাটক নিয়ে নাটকীয়তা বছরজুড়ে