
ঢাকাই ছবির সুপারস্টার নায়ক ওমর সানি। বহু হিট ছবি উপহার দেয়া এই নায়ক সামাজিক সমস্যায় মানুষের পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেন না। তার মানবিকতার নানা দিক দেশের মানুষ আগেই দেখেছেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষও আজ করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। সংকটকালীন সময় মোকাবেলার জন্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কুলি খ্যাত নায়ক।
তিনি লিখেছেন, বাংলাদেশর যেসব বড় বড় কোম্পানি আছে বটবৃক্ষ, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদের অনেক দিয়েছে আরও দিক দোয়া করি। এই ক্লান্তিলগ্নে আমাদের মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। বড় বড় কোম্পানির কাছে অনুরোধের ভিক্ষা চাই, আলিবাবা কেন কেডিট নেবে? ব্রিটিশ কোম্পানি কেন কেডিট নেবে,? সরকারকে সহযোগিতা করুন আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ সবাইকে এই গজব থেকে মুক্তি দিন।
এম




