ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা, অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ছবি: সংগৃহীত

খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখিয়ে বিপাশা দাবি করেন, নতুন খোলা প্যাকেটের ভেতরে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পেয়েছেন।

ভিডিওতে পণ্যটি আঙুলে তুলে দেখিয়ে অভিনেত্রী বলেন, নতুন ডাব্বা খোলার পরই এর ভেতরে প্রচুর ছোট পোকা দেখতে পান তিনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেন বিপাশা।

ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, আপনিই আমাদের একমাত্র ভরসা, আমরা যাতে নষ্ট বা ভেজাল পণ্য না পাই।

তবে বিপাশার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনিও বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নজরে এনেছিলেন।

এদিকে পুজোর আগে ভারতের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা যাচাইয়ে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার অভিযোগও সামনে এসেছে।

এমন পরিস্থিতির মধ্যেই এবার নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম
বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদিতি সন্ধ্যা শর্মা। সেই সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শহীদ কাপুরের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শহীদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ‘দেবা’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কীভাবে তিনি স্বস্তি পেয়েছিলেন তা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে শহীদের সঙ্গে আমার প্রথম যে দৃশ্যটির শুটিং হয়েছিল, সেটি ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার দৃশ্য। এ ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতাও আমার প্রথম ছিল। স্বাভাবিকভাবেই একজন নারী অভিনেত্রী হিসেবে কিছুটা নার্ভাস লাগছিল। ‘সেটে যাওয়ার পর শহীদ খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেন, তুমি ঠিক আছ, সব ঠিক আছে। যেকোনও সময় অস্বস্তি বোধ করলে আমাকে জানাবে। আমরা শুটিং বন্ধ করে দেব।’ আদিতির ভাষ্য ‘দৃশ্যটির শুটিংয়ের সময় সেখানে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও আমি উপস্থিত ছিলাম। পরিবেশ এতটাই স্বস্তিদায়ক ছিল যে আমার কোনও অস্বস্তিই হয়নি। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো ছিল। নিজেকেই বলেছিলাম, তাহলে এভাবেও দৃশ্যগুলোর শুটিং হয়!’ অভিনেত্রীর মতে, ‘এ ধরনের দৃশ্যে কাজ করার সময় এমন আচরণ খুব গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। এরপর আমাদের বাকি দৃশ্যগুলোও খুব স্বাভাবিক ও সহজ হয়ে গিয়েছিল। কারণ, প্রথম দিকের জড়তা কেটে গিয়েছিল এবং আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল।’ ‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ আপনাকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা যায় না। তিনি আরও বলেন, আমি যখন ‘গজব রাত’-এর শুটিং করছিলাম, তখন অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছেন। সেটে অনেকেই আমাকে ওই কাজগুলোর কথা বলেছেন। তাই কোনও কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। প্রসঙ্গত, ২০২৫ সালে শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি।   আরটিভি/এসআর          
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের বিয়ে বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র।  সারার ঘনিষ্ঠ ওই সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই গুজবের কোনো ভিত্তি নেই। সারা ও রাজবীরের মধ্যে কখনো দেখাই হয়নি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত। এই ধরনের জল্পনা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও বিরক্তিকর। মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি, তিনি শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে প্রেম ভাঙার পর সম্প্রতি এই গুঞ্জন রটে। গুঞ্জনের পর ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনা নিয়ে তার আগের এক আলাপচারিতা নতুন করে আলোচনায় এসেছে।  সেখানে বিষয়গুলো নিয়ে মন খুলে কথা বলেছিলেন সারা। ওই সাক্ষাৎকারে তিনি জেন-জি প্রজন্মের কমিটমেন্ট বা অঙ্গীকারের ধরন এবং ঠিক মনে না হলে সম্পর্ক থেকে সরে দাঁড়ানোকে কেন ইতিবাচক মনে করেন, তা নিয়ে কথা বলেন। ভাই অর্জুনের সঙ্গে সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ টেনে সারা বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’ সময়ের সঙ্গে নিজের স্বপ্নময় বিয়ের ধারণা কীভাবে বদলে গেছে, তাও জানান তিনি। একসময় জাঁকজমকপূর্ণ আয়োজনের স্বপ্ন দেখলেও এবং প্যাস্টেল রঙের কনে সাজবেন বলে নিশ্চিত থাকলেও, এখন তিনি ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন।  পাশাপাশি ভাবছেন ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও। মজার ছলে তিনি যোগ করেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’  সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন সারা। তার মতে, এই প্রজন্ম কমিটমেন্টকে গুরুত্বের সঙ্গে নেয়, তবে কোনো সম্পর্ক ঠিক মনে না হলে তা থেকে সরে আসার বিষয়েও অনেক বেশি প্রস্তুত। শচীনকন্যা বলেন, আমি দেখেছি অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, ‘‘আমি আর পারছি না’। ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে জেনেও বড় কোনো যাত্রায় নামার চেয়ে মাঝপথে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি। তিনি আরও বলেন, আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত, অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো বিষয় খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী থাকে। ‘সোলমেট’ ধারণাটি তার কাছে কী অর্থ বহন করে? রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করার ইচ্ছা থাকলেও শব্দটিকে কেবল প্রেম বা রোমান্টিক সম্পর্কের গণ্ডিতে আটকে রাখা উচিত নয় বলে মনে করেন তিনি।  তিন ও পাঁচ বছর বয়স থেকে যাদের চেনেন, সেই ঘনিষ্ঠ বন্ধুদেরই নিজের আসল সোলমেট মানেন সারা। এ প্রসঙ্গে তিনি বলেন, রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।  আরটিভি/এসআর
অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
বলিউড বাদশাহ  শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার ইশারা করতে দেখা গেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে। মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স-২০২৬’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে অনন্তকে আঙুল ঠোঁটের কাছে নিয়ে শাহরুখের উদ্দেশে ইশারা করতে দেখা যায়।
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী