ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’এর ভিডিও, কীসে মুগ্ধ নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও ভালো লাগার মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় তাকে।

এবার নিজের ‘প্রথম ক্রাশ’ হিসেবে পরিচিত ভারতীয় অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে ফের আলোচনায় এসেছেন এই নায়িকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওতে অভিনেতাকে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে রনিত রায় লিখেছেন, যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।

রনিত রায়ের বাঁশির সুরের সঙ্গে এমন আবেগঘন ক্যাপশনই সম্ভবত পরীমনির ভালো লেগেছে। তাই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে অভিনেতার নামের সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

পরীমনির ব্যক্তিজীবন নিয়ে বরাবরই অনুরাগীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে তার প্রথম প্রেম ও প্রথম ক্রাশ কে এ নিয়ে কৌতূহল কম নয়। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলার সময় এ প্রশ্নের উত্তরও দিয়েছিলেন নায়িকা।

প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাইলে পরীমনি সরাসরি বলেছিলেন, ক্রাশ! রনিত রায়। অর্থাৎ ভারতীয় অভিনেতা রনিত রায়কেই নিজের প্রথম ক্রাশ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ‘আদালত’ সিরিজে কেডি পাঠক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছেও বেশ পরিচিত রনিত রায়।

পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের পছন্দ ও ভালো লাগার নানা মুহূর্ত শেয়ার করেন পরীমনি। এবারও পছন্দের অভিনেতার বাঁশি বাজানোর ভিডিও শেয়ার করে সেই ভালো লাগারই প্রকাশ ঘটালেন এই চিত্রনায়িকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি
মেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস