ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম
অভিনেত্রী সানজানা পাণ্ডে। ছবি: সংগৃহীত

ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে। পরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার বদলাপুরে সিনেমাটির শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে।

সিনেমার গল্পের প্রয়োজনে আগুনের মধ্যে দাঁড়িয়ে একটি দৃশ্যে অভিনয় করছিলেন সানজানা পাণ্ডে। এ জন্য শুটিং সেটে আগুনের ব্যবস্থা করা হয়েছিল। তবে দৃশ্য ধারণের একপর্যায়ে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের আঁচ লাগে অভিনেত্রীর পোশাকেও।

এ সময় পুরো শুটিং সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে ইউনিটের সদস্যরা দ্রুত অভিনেত্রীর কাছে ছুটে যান। পানি দিয়ে আগুন নেভানোর পাশাপাশি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘কুইন’খ্যাত সানজানা পাণ্ডে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুটিং ইউনিটের সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। পাশাপাশি সিনেমাটির কাজের প্রতি পুরো দলের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘ভূতনি কা বদলা’ একটি ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা। এতে সানজানা পাণ্ডের পাশাপাশি অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী, মাহী শ্রীবাস্তবসহ আরও অনেকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
আমাজনে ভয়াবহ আগুন, ১২০ দিনের জরুরি অবস্থা
গাজীপুরে আবারও ভয়াবহ আগুন
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, যাত্রী ফেলে পালালেন চালক-সহকারী