ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, যাত্রী ফেলে পালালেন চালক-সহকারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত হয়নি বলে উল্লেখ করেছেন রামু তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বরত ওসি মো. ফজলুল হক।

বাসের যাত্রীদের অভিযোগ, বাসে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর চালক বা সহকারী যাত্রীদের বিষয়টি অবহিত করে সাহায্যের পরিবর্তে বাস থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন বাসের জানালার কাচ ভেঙে সব যাত্রীকে বের করে আনেন। স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে অলৌকিকভাবে বাসের সব যাত্রী প্রাণে বেঁচে যান এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রী আবদুল আলীম জানান, তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পান তারা। পরে আগুন দেখতে পান। চালক বা সহকারী আগুন লাগার বিষয়টি যাত্রীদের জানাননি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে তাদের উদ্ধার করেন।

যাত্রীদের দাবি, সবচেয়ে আশ্চর্যের বিষয়- আগুন লাগার পর বাসের ভেতরে চালক ও সহকারী ছিলেন না। তারা যাত্রীদের সতর্ক না করে নিজেদের বাঁচাতে লাপাত্তা হয়ে যান।

রামুর তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বরত এসআই মো. ফজলুল হক জানান, ঘটনাস্থলের পাশে আরেকটি দুর্ঘটনা তদারকিতে হাইওয়ে পুলিশের একটি টিম অবস্থান করছিল, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনার পাশাপাশি মালামালও উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে একই কোম্পানির আরেকটি বাস এনে যাত্রীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, অবস্থা অবলোকন করে প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে কোনো অঘটন ছাড়াই যাত্রীদের বাস থেকে বের করে আনা সম্ভব হয়েছে। একটু দেরি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৭ আগস্ট কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় কক্সবাজারগামী ‘রয়্যাল কক্স পরিবহন’র একটি স্লিপার বাসেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেখানেও সৌভাগ্যক্রমে সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ার সুযোগ পাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ