ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভাইয়ের গুরুতর অভিযোগের জবাবে মুখ খুললেন আমির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান ও তার ভাই ফয়সাল খান। তবে সেই ছবির পর থেকেই ফয়সাল বলিউড থেকে রীতিমতো হারিয়েই গেলেন।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ফয়সাল তার ভাই আমির খানকে নিয়ে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন, যা পুরো ইন্ডাস্ট্রির মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।

ফয়সালের অভিযোগ, আমির খান তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করেছিলেন এবং সহিংসতা প্রদর্শন করেছিলেন। তিনি জানান, আমির একদিন আমার বাড়িতে ৪০ জন লোক নিয়ে চড়াও হন। আমাকে বলে, ‘তুমি পাগল’ এবং চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। আমি রাজি না হয়ে বলেছিলাম, আমি নিজেই চিকিৎসকের কাছে যাব। কিন্তু এরপর তিনি জোর করে আমাকে কিছু ওষুধ খাইয়ে দেন, যার ফলে আমি ২০ ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। আমি মরেও যেতে পারতাম।

ফয়সালের এই অভিযোগ অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও, তিনি আরও বলেন যে এই পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, তাকে প্রাণনাশের আশঙ্কাও হয়েছিল।

এদিকে, ভাইয়ের এতসব অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন আমির খান। ফয়সালের কথার জবাবে অভিনেতা বলেন, বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে এটা সম্ভব নয়।

আরও পড়ুন

পাশাপাশি আমির জানান ‘মেলা’ ছবির ব্যর্থতার দুঃখ এখনো ভুলতে পারেননি ফয়সাল। তাই তিনি চান, ফয়সাল আবারও অভিনয়ে আসুক। প্রয়োজনে তিনি নিজে ফয়সালের সঙ্গে সিনেমায় কাজ করতে ইচ্ছুক বলেও জানান। আমিরের ভাষায়, যদি কেউ ওকে একা নিতে না চান, সেক্ষেত্রে আমি ওর সঙ্গে কাজ করতে রাজি আছি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
এক অভ্যাসেই ৬১ বছর বয়সেও আমির খানের তারুণ্য অটুট, কী সেই রহস্য
বিয়ের মাস যেতে না যেতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে
তিন নম্বর বিয়ে করে ‘মহাবিপদে’ আমির খান!
আমিরের বিয়ের আংটি ১৩১ কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন