ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বড় দুঃসংবাদ দিলেন নায়ক মেহেদী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়ক মেহেদীর বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় নায়কের বাবা মৃত্যুবরণ করেন।

অভিনেতার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বাবার জন্য দোয়া চেয়ে মেহেদী বলেন, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাবা। বেশকিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা পারিবারিক কবরস্থানে চিত্রনায়ক মেহেদীর বাবার দাফন হয়েছে।

মেহেদী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুলেট বাবু’। সর্বশেষ গত বছরের শেষ দিকে একটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবে। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। নায়ক হিসেবে মেহেদীর অভিষেক ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। এরপর আরও বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
আরও পড়ুন
বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি
মিরাজের ফিফটি, বাংলাদেশের লিড ২০০ ছাড়াল
তুমি এখন বাংলাদেশে নেই, যে কারণে মিরাজকে এ কথা বললেন স্টার্ক
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?