ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

তুমি এখন বাংলাদেশে নেই, যে কারণে মিরাজকে এ কথা বললেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। সেই চাপের প্রভাব দেখা গেছে অজি পেসার মিচেল স্টার্কের আচরণেও। দিনের শেষ ভাগে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। নিজের ২১তম ওভার করছিলেন স্টার্ক। পঞ্চম বলে পয়েন্ট অঞ্চলে বল ঠেলে এক রানের জন্য দৌড় দেন মিরাজ। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে থাকা স্টার্ককে প্রথমে দেখতে পাননি তিনি।

স্টার্কের ফলো-থ্রু এড়াতে গিয়ে পিচের মাঝের সংরক্ষিত অংশ দিয়ে দৌড়ান মিরাজ। বিষয়টি নজরে পড়লে আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে সতর্ক করেন। এ সময় মিরাজের ওপর ক্ষোভ প্রকাশ করেন স্টার্ক।

স্টাম্প মাইক্রোফোনে স্টার্ককে বলতে শোনা যায়, এটি আমার ফলো-থ্রু, তোমার ফলো-থ্রু নয়। উইকেট থেকে সরে যাও। মিরাজ তখন আম্পায়ারের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি দেখতে পাইনি। আমি দেখতে পাইনি। সত্যিই দেখিনি। তাতেও থামেননি স্টার্ক। নিজের বোলিং প্রান্তে ফিরে যাওয়ার সময় মিরাজকে উদ্দেশ করে তিনি বলেন, তুমি এখন বাংলাদেশে নেই।

তবে ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে মনে করেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ধারাভাষ্যের সময় তিনি বলেন, বলের দিকে তাকিয়ে থাকায় মিরাজ সামনে থাকা স্টার্ককে দেখতে পাননি। পরে মাথা তুলে তাকানোর পর স্টার্ককে সামনে পেয়ে সবচেয়ে ছোট পথ ধরে দৌড় শেষ করেন বাংলাদেশি ব্যাটার।

পন্টিং বলেন, মিরাজ ইচ্ছা করে কাজটি করেছেন বলে তার মনে হয়নি। সামনে তাকানোর সময় স্টার্ক তার পথে থাকায় পিচের মাঝের দিক দিয়ে দৌড়েছেন মিরাজ।

সহধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের মতে, দীর্ঘ সময় মাঠে থাকার হতাশা থেকেই স্টার্কের এমন প্রতিক্রিয়া এসেছে। অস্ট্রেলিয়ার জন্য দিনটি দীর্ঘ ও কঠিন হওয়ায় তাদের হতাশা প্রকাশ পেতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বাক্যবিনিময়ের পর অবশ্য আর কোনো উত্তেজনা দেখা যায়নি। মিরাজও মনোযোগ ধরে রেখে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় পার করেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪৩ রান।

দিনের শেষ বলে মিরাজকে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনের বলে গালিতে তার ক্যাচ ফেলে দেন ক্যামেরন গ্রিন। তবে রিপ্লেতে লাবুশেনের পা নির্ধারিত সীমা অতিক্রম করার ইঙ্গিত পাওয়া যায়।

আরও পড়ুন

দিন শেষে ৩২ রানে অপরাজিত মিরাজ। হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
প্রথমবার সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের
ধারাভাষ্যকার স্ত্রীকে পেয়ে যা বললেন স্টার্ক
স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে ফাইফারে স্টার্কের ইতিহাস