ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী করেছে বাংলাদেশ। জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স টেস্টে ৩০০-এর বেশি উইকেট নেওয়া চার বোলারকে একসঙ্গে নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২৬ রানের বড় সংগ্রহ পেয়েছে টাইগাররা। ১৩৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে গত সাত বছরের বেশি সময়ে কোনো সফরকারী দল এত দীর্ঘ সময় ব্যাট করতে পারেনি। একই সময়ে ২২৮ রানের লিডও গত সাড়ে সাত বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে কোনো সফরকারী দলের সর্বোচ্চ।

বাংলাদেশের এই দারুণ ব্যাটিংয়ের পেছনে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি বড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি যখন ক্রিজে আসেন, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও ফিরে গেলে ৬ উইকেটে ৩০৮ রানে পরিণত হয় দলের স্কোর। এরপর শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিরাজ।

মধ্যাহ্ন বিরতির পর আউট হওয়ার আগে ১৫৪ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর কিংবা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক হয়েছেন তিনি।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও বাংলাদেশের অন্যতম প্রধান ভরসা মিরাজ। অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে ২১৯টি টেস্ট উইকেট নিয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২ হাজার ২৯৬ রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় তাকে রেখেছে পঞ্চম স্থানে।

আরও বিশেষ একটি জায়গায়ও রয়েছে মিরাজের নাম। অভিষেকের পর থেকে বিশ্ব ক্রিকেটে টেস্টে ২ হাজারের বেশি রান ও ২০০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আর মাত্র একজনের ভারতের রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন

অর্থাৎ ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অনন্য উচ্চতায় উঠে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ