ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার বধূর সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। টুকটুকে লাল শাড়ি, মাথায় রাজকীয় মুকুট, গা-ভরা সোনালি গয়না আর হাতে গোলাপি পদ্মফুল ঐতিহ্যবাহী কনের সাজে অভিনেত্রীর নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা।

মেকআপ আর্টিস্ট জাহিদ খান তার ফেসবুক পেজে পরীমনির বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে লাল শাড়ি ও সোনালি কারুকাজের আঁচলে অপরূপ সাজে দেখা গেছে এই নায়িকাকে। মাথায় সাদা অলংকারের মুকুট, কপালে টিকলি ও লাল টিপ, কানে ভারী ঝুমকা এবং গলায় একাধিক স্তরের সোনালি নেকলেস তাঁর সাজে যোগ করেছে ভিন্নমাত্রা।

এ ছাড়া হাতে লাল-সোনালি চুড়ি, আঙুলে আংটি ও হাতজুড়ে মেহেদির নকশা দেখা গেছে। হাতে গোলাপি পদ্মফুল আর ক্যামেরার দিকে তাকানো মায়াবী অভিব্যক্তিতে নজর কেড়েছেন তিনি। লালচে আলোকসজ্জার পটভূমিতে পুরো সাজে ফুটে উঠেছে বাঙালি বধূর ঐতিহ্যবাহী রূপ।

ছবিগুলোর ক্যাপশনে শুধু ‘পরী’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে এই বধূবেশের পেছনের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এটি নতুন কোনো ফটোশুট, নাকি বিশেষ কোনো আয়োজনের অংশ, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। এবার তাঁর বধূবেশের নতুন ছবি এবং সংক্ষিপ্ত ক্যাপশন ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখেই ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে।
অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর