ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার গোলাম হোসেন কিবরিয়ার সঙ্গে গানের তালে নাচতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মন্তব্য।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমণি। প্রতিবছরের মতো এবারও বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। জন্মদিনের আয়োজনে নাচের পাশাপাশি নতুন সিনেমার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’

ভিডিওতে দেখা যায়, গানের তালে কিবরিয়ার সঙ্গে নাচছেন পরীমণি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও তাদের নাচ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে অভিনেত্রীকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’

এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচে আলোচনায় এসেছিলেন পরীমণি। এবার নতুন নাচের ভিডিও প্রকাশের পর সেই ঘটনার কথাও স্মরণ করছেন অনেকে।

পরীমণির সঙ্গে ভিডিওতে নাচতে দেখা যাওয়া ব্যক্তি গোলাম হোসেন কিবরিয়া। পেশায় তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। তার নিজস্ব ড্যান্স প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন তিনি।

পরীমণির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় ও সখ্য রয়েছে। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানা গেছে।

জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমণি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। সিনেমাটির শুটিংয়ের কাজও অনেকখানি শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি।

নতুন সিনেমার ঘোষণা এবং নাচের ভিডিও দুই বিষয়েই এখন আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত।
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
আরও পড়ুন
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
মা দিবসে দুই সন্তানকে নিয়ে পরীমণির আবেগঘন পোস্ট
নাচতে নাচতে চিংড়ি রান্না! পরীমণির ফুরফুরে ভিডিও ভাইরাল