ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নায়ক ফারুকের মৃত্যু সত্য নয়, গুজব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ০৭:৫৮ পিএম
ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক।। ফাইল ছবি

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি মারা যাননি। অথচ, বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই ভূয়া খবরটি। ফারুকের পুত্র রোশন হোসেন শরৎ জানান, তার বাবা বেঁচে আছেন। বিভিন্ন মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি গুজব।

তিনি বলেন, এটার ভয়ই করছিলাম। খ্যাতিমান কেউ অসুস্থ হলেই কিছু লোক মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। হয়তো আব্বুর বেলাতেও হবে। হলোও তাই! কিন্তু আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আল্লাহর অশেষ রহমতে আব্বু ভালো আছেন৷ এখন তার অবস্থা আগের চেয়ে ভালো।

সবার কাছে দোয়া চেয়ে শরৎ বলেন, আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আবার তাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

তার সূত্র ধরে ফারুকের সঙ্গে সিঙ্গাপুরে থাকা স্ত্রী ফারহানা পাঠান বলেন, মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়। আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন। ভালো আছেন।

প্রসঙ্গত, নায়ক ফারুক গত ২১ মার্চ থেকে আইসিইউতে রয়েছেন। কোনো সাড়া দেননি। তবে গতকাল বুধবার (৭ এপ্রিল) তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ জানান, ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন তার বাবা। চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন এই তারকার সুস্থতার বিষয়ে।

কেএফ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শান’র মুক্তিতে বাধা নেই
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে ছবিটি। আগামী ৭ জানুয়ারি ছবিটি মুক্তি দিতে আর কোনো বাধা নেই। ‘শান’ নির্মাণ করেছেন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ও ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা। সেন্সরের খবর জানিয়ে পরিচালক বলেন,  ‘সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ লাগছে। সেন্সরে জমা দেওয়ার পর এই কয়েক দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনি, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। আজাদ খান বলেন, ‘শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ায় আনন্দ লাগছে। আশা করছি নির্ধারিত তারিখেই সিনেমা হলে মুক্তি দিতে পারবো ছবিটি।’  চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। ছবিটিতে মুখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ। এনএস/টিআই
‘শান’র মুক্তিতে বাধা নেই
অবশেষে ইমনের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মাহি
কিছুদিন আগেই স্বামীসহ ওমরা পালন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল নায়িকার। গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন মাহি। এতে তার বিপরীতে ছিলেন ইমন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওয়েব ফিল্ম থেকে সরে দাঁড়ান মাহি। তার জায়গায় স্থলাভিষিক্ত হন চিত্রনায়িকা পরীমণি। তবে এবার সেই নায়কের বিপরীতে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। সিনেমার পরিচালক শাহীন সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমার একটি গানের শুটিংয়ের জন্য আগামী ৩ জানুয়ারি সেটে ফিরবেন ইমন-মাহি। রোববার সোনারগাঁওয়ে গানটির শুটিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মাহি সৌদি আরব থাকাকালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার একটি কল রেকর্ড ফাঁস হয়। এই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। সেই বিতর্কের রেশ ধরে মন্ত্রিত্ব হারান মুরাদ। দেশে ফেরার আগেই কল রেকর্ডের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে তিনি বলেন, ‘আপনারা নিজে থেকে একবার চিন্তা করে দেখবেন আসলে এই ভাষার উত্তর আমি কী দিতাম সেই সময়? বলার ভাষা আমার সেদিন ছিল না। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন।’ দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন মাহি। তবে সেই সুযোগটা হবে কি না, তা এখনও জানা যায়নি। এদিকে অভিনেতা ইমনের ফোনের মাধ্যমে মাহির সঙ্গে কথা বলেছিলেন মুরাদ হাসান। সেই ফোনালাপটি ফাঁস হওয়ার পর খবর রটে ইমনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মাহির। এরপর ‘কাগজের বউ’ থেকে নায়িকা সরে দাঁড়ানোয় রটে যাওয়া খবর কিছুটা শক্ত হতে থাকে। কিন্তু এবার তারা দু’জন সব রটে যাওয়া খবরকে পাত্তা না দিয়ে ফের একসঙ্গে হাজির হচ্ছেন ক্যামেরার সামনে। ‘মাফিয়া’ সিনেমায় ইমন-মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান প্রমুখ। এনএস/এসকে
অবশেষে ইমনের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন মাহি
অবশেষে কাজে ফিরছেন মাহিয়া মাহি
সম্প্রতি ওমরাহ পালন করে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মক্কায় যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়ায়, মাহি আর সিনেমায় কাজ করবেন না। ওমরাহ করে এসে ইসলামী পন্থায় জীবনযাপন করবেন। স্বামী-সংসার নিয়েই ব্যস্ত থাকবেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শুটিংয়ে ফিরছেন মাহি। সিনেমার নাম ‘বুবুজান’। সিনেমাটির জন্য আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন নায়িকা। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি শুটিং করতে পারেননি। আগামী ২৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। এই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৩ ডিসেম্বর থেকেই মাহির শুটিং করার কথা ছিল। কিন্তু তিনি কাজে ফিরতে পারেননি। তাই আগামী ২৭ ডিসেম্বর এফডিসিতে আমরা নতুন সিডিউলে কাজ শুরু করছি। সেদিন মাহি থাকবেন। একটানা শুটিংয়ে ছবির কাজ শেষ হবে।’ ‘বুবুজান’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রসঙ্গত, মাহিয়া মাহি যখন ওমরাহর জন্য মক্কায় অবস্থান করছিলেন, তখন দেশে ভাইরাল হয় একটি কলরেকর্ড। যেখানে কথা বলতে শোনা যায় সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান, মাহি ও নায়ক ইমনকে। ওই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল; যার ফলশ্রুতিতে মুরাদের মন্ত্রিত্ব পর্যন্ত বাতিল হয়েছে। এ ঘটনায় মাহি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্যই দেশে ফিরেও এখনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না। কদিন আগেই ‘কাগজের বউ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করার কথা ছিল তার। কিন্তু সেটা থেকেও তিনি সরে দাঁড়ান। তার জায়গায় স্থলাভিষিক্ত হন চিত্রনায়িকা পরীমণি। এনএস/টিআই
অবশেষে কাজে ফিরছেন মাহিয়া মাহি
কাদায় অপু বিশ্বাসের কাণ্ড
চলছে শীতকাল। কনকনে ঠান্ডায় যখন গোসল করা দায় তখন খুব ভোরে কাদাপানিতে মেতে উঠলেন ঢাকাই কুইন অপু বিশ্বাস। শিশুদের সঙ্গে কাদাপানিতে মাখামাখি করলেন তিনি। সঙ্গে ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী। জানা যায়, ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে এই শীতের মধ্যে কাদাপানিতে নামতে হয়েছে তাদের। ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে...’ এমনই কথায় সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নেন তারা। গেলো মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটের পাশে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এই ঠান্ডায় এমন কাদাপানিতে মাখামাখি করে অসুস্থ হয়ে পড়েছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস। আপাতত সিনেমার শুটিংও বন্ধ। জয়কে অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধও খেতে হয়েছে। অন্যদিকে অপু বিশ্বাসের ভীষণ ঠান্ডা লেগেছে। জয় চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে সারা দিন শুটিং হয়েছে। পরদিন কিছুটা কাজ করার পর প্যাকআপ করতে বাধ্য হন পরিচালক। আজও এর দৃশ্যধারণের শিডিউল রাখা হয়েছিল। কিন্তু যারা সেই কাদাপানিতে নেমেছিলেন, অপু বিশ্বাসসহ সবারই ভীষণ ঠান্ডা লেগেছে। আমাকে তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে।’ ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমায় অপু-জয় ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। এনএস
কাদায় অপু বিশ্বাসের কাণ্ড
ঢাকাই সিনেমায় বলিউডের নাসিরুদ্দিন শাহ
ঢালিউড সিনেমায় অভিনয় করতে চলেছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘প্রজেক্ট অমি’তে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিত আশরাফ। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, সিনেমার গল্প ও চরিত্র তার (নাসিরুদ্দিন শাহ) বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়ের শিডিউল দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরই মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে। জানা গেছে, ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন; যার নাম অমি। ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে সেই রোবট। এভাবেই গল্পটি এগিয়ে যাবে। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউজ ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন। সিনেমাটির বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, ‘প্রজেক্ট অমি’ সিনেমার জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে। নির্মাতা অমিত আশরাফের আগে ‘উধাও’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এ ছাড়া তিনি বানিয়েছিলেন ‘কালি’ নামে একটি ওয়েব সিরিজ। এনএস/টিআই
ঢাকাই সিনেমায় বলিউডের নাসিরুদ্দিন শাহ
আরও পড়ুন
ফের ‘মিস্টার বিন’-এর মৃত্যুর গুজব
নায়ক ফারুকের ব্যক্তিগত সহকারী দুর্নীতির অভিযোগে বরখাস্ত
সিঙ্গাপুরে সুস্থ আছেন চিত্রনায়ক ফারুক
নায়ক আলমগীরের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ রুনা লায়লা