ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এই অভিনেত্রী। ছোট পর্দায় একটা সময় বেশ ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না শবনম ফারিয়াকে। বিভিন্ন সময়ে তার ভক্ত ও দর্শকদের মনে প্রশ্ন উঠেছে কেন অভিনয়ে অনিয়মিত এই অভিনেত্রী?

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে চান না।

ফারিয়া বলেন, আমি এখন জীবনের যে পর্যায়ে আছি, সে জায়গা থেকে নিয়মিত ২২-২৩ দিন অভিনয় করা সম্ভব না। আমি অভিনয় করতে চাই। কিন্তু নিয়মিত যে কাজ, সেটা আমি আর করতে চাই না। বছরে ৫-৬টি কাজ করতে চাই।

অভিনয়জীবনে শবনম ফারিয়া বেশ কিছু জনপ্রিয় খণ্ড নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে,‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’ ও ‘মাছ পাখি ও তুমি’।

এ ছাড়া ধারাবাহিক নাটকের মধ্যে তার উল্লেখযোগ্য কাজ ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’ ও ‘শান্তিপুরীতে অশান্তি’।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে দেবী সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

বর্তমানে নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও বছরে হাতে গোনা কয়েকটি বাছাই করা কাজে অভিনয় করার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
দীর্ঘ অসুস্থতা ও কঠিন চিকিৎসা প্রক্রিয়া পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস শুটিং থেকে দূরে থাকার পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তার এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।
ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে ডনকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন নাকচ করেন। পরবর্তী সময়ে উচ্চতর আদালতে জামিনের আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহর মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তার আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে বলে তারা মনে করেন। এ কারণে দীর্ঘদিন কারাগারে থাকা ডনের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির অভিযোগ, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তার মৃত্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন ডন। কিন্তু তদন্তে তিনি তথ্য গোপনের কৌশল অবলম্বন করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য রয়েছে। আরটিভি/এসকে
সালমান শাহ হত্যা মামলা, ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। এই পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
পরীমণির নাচের ভিডিও ভাইরাল
জন্মদিনের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি।
পরীমণির নাচের ভিডিও ভাইরাল
আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি
চিত্রনায়ক মান্নার ব্যবহৃত স্মৃতিবিজড়িত একটি প্রাইভেট কার মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি
আরও পড়ুন
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া